১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০১

box

কাশিমপুর কারাগারের ৫ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কারাগারের ৫ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন, কারারক্ষী মুস্তাকিন, রকিবুল, আজিজার রহমান, কারারক্ষী আল-মামুন ও মজনু মিয়া। শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষরা বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার-১, কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগারে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারারক্ষী মুস্তাকিনের (নম্বর-১৩১০৪) বাসা থেকে ...

শ্যামপুরে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া এ তথ্য ...

রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। উল্টো বেড়েছে কাঁচামরিচ, শিম, গাজরসহ অন্যান্য সবজির দাম। এখনও ৫০ টাকা কেজি দরের নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। পটল, ঝিঙা, করলা, ঢেঁড়স, ধুন্দল, বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। বাজারে শীতের আগাম সবজি হিসেবে এসেছে বাঁধাকপি। তবে দাম বেশ চড়া। ছোট আকারের প্রতিপিচ বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ...

শাহজালাল বিমানবন্দরে নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই ছদ্মবেশী হাজীর ব্যাগেজ থেকে ৭৪৫ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস ঢাকা ও বিমানবন্দর কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৩৭০ কার্টন এবং অপর এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউস ...

’ অনন্ত জলিল অর্থ সাহায্য ‘চাইলেন এফ আই মানিকের জন্য

বিনোদন ডেস্ক: আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলা চলচ্চিত্রের ভিন্ন ধারার নায়ক অনন্ত জলিল। তবে তাঁর নিজের জন্য নয়। অনন্ত নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনন্ত গ্রুপ অব কোম্পানির মালিক তিনি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি সাহায্য চেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বহু জনপ্রিয় ছবির নির্মাতা এফ আই মানিকের জন্য। স্বনামধন্য এ পরিচালককে সামর্থ্য ...

বরিশালে বিনোদনের নামে জুয়ার আসর, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাটপট্টি এলাকার মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন ও বিনোদন কেন্দ্রের নামে জুয়ার আসর বসানো হতো প্রতিদিন। সেখান থেকেই ১৬ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় সেখান থেকে জুয়া খেলার নগদ ১২ হাজা টাকা ও ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ডিবির সহকারী পুলিশ কমিশনার নাছির উদ্দিন মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জুয়ারিরা ...

জামিন নিয়ে পলাতক মিল্কি হত্যার পাঁচ আসামি

নিজস্ব প্রতিবেদক: আলোচিত মিল্কী হত্যা মামলার তদন্ত শেষে বিচার শুরু হবে আগামী ২৬ অক্টোবর। সেদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে শুনানি হওয়ার কথা। তবে জামিনে বেরোনো পাঁচ আসামি এখনো পলাতক। আদালত সূত্র জানায়, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার জামিনে যাওয়া ওই পাঁচ আসামি আদালতে হাজির হচ্ছেন না। ফলে তাদের পলাতক দেখিয়ে আদালতে ...

সুনামগঞ্জে এ্যাজমা ও হাঁপানি রোগের চিকিৎসায় বিএমএ’র সেমিনার

নিজস্ব প্রতিবেদক: এ্যাজমা ও হাঁপানি রোগের হালনগাদ চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সুনামগঞ্জে জেলা বিএমে’র বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। বেক্সিমকো ফার্মাসিউটিক্যার-এর ...

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা। এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯ জন। মোবাইল ...

উত্তর কোরিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। জাতিসংঘের নিষেধাজ্ঞার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ মার্কিন নিষেধাজ্ঞা অনুমোদন করলেন ট্রাম্প। জাতিসংঘের আহ্বানকে উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ...