দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: পশ্চিমা বিনিয়োগ বিষয়টি ঝুলেই ছিল। রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ইউরোপের দেশগুলো অবস্থান স্পষ্ট করল। তারা নিপীড়ক রাষ্ট্র মিয়ানমারে বিনিয়োগ করছে না। অবশ্য মিয়ানমার চেষ্টা-তদবির কম করেনি। ইয়াঙ্গুনের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল গত জুনে ছয়টি ইউরোপীয় দেশ সফর করে। দীর্ঘ আলোচনায় তারা যোগাযোগ, জ্বালানি ও শিক্ষায় ইউরোপের বিনিয়োগের বিষয়ে আশার সঞ্চার করেছিল। কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে ...
box
এখনো রোহিঙ্গা গ্রামে আগুন জ্বলছে: অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের সঙ্কটকবলিত রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বাড়িঘরে এখনো আগুন দেওয়া হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সর্বশেষ ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো থেকে ধোঁয়া উড়ছে। এ ঘটনা দেশটির নেত্রী অং সান সু চির বক্তব্যের বিপরীত। কারণ তিনি গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান বন্ধ করেছে। লন্ডনভিত্তিক ...
ভোলায় বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি চাষ শুরু
নিজস্ব প্রতিবেদক: অনাবাদি জমি আর লবণাক্তটার কারণে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপজেলা ভোলায় দিন দিন বাগদা চিংড়ি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। যে কোনো পুকুর বা বদ্ধ জলাশয়ে নোনাপানি সংরক্ষণ করে খুব সহজেই এই চিংড়ির উৎপাদন করা সম্ভব। আর মাত্র তিন মাসে এ মাছ রেনুপোনা থেকে বিক্রির উপযোগী হয়। এছাড়া জেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে খুব সহজেই বাগদা রেনু সংগ্রহ করা সম্ভব। ...
চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র পরীক্ষার জেরে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমিয়ে দিচ্ছে। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, পয়লা অক্টোবর থেকে উত্তর কোরিয়ায় পরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া গ্যাস থেকে রূপান্তরিত তরল ও তরলীকৃত প্রাকৃতিক ...
পাকিস্তানি ব্যাংকের দুর্নীতিতে বাংলাদেশি জড়িতের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পাকিস্তানের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) সাবেক প্রেসিডেন্ট সাঈদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট সাঈদ আলীর জামিন আবেদন নাকচ করে দিলে তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এই দুর্নীতিতে কয়েকজন বাংলাদেশি জড়িত বলে অভিযোগ উঠেছে। এনএবির কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ১৬ জন এই দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত। ...
দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বায়ার্ন
স্পোর্টস ডেস্ক: জার্মান বুন্দেস লিগায় ঘরের মাঠে ভলফলসবুর্গের সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও জায়ান্ট বায়ার্ন মিউনিখ জিততে পারল না। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে উল্টো অতিথিরাই ছিনিয়ে নিয়ে গেল এক পয়েন্ট। ফলে দলটির পয়েন্ট টেবিলে শীর্ষে উঠা হলো না। শুক্রবার ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিলো বায়ার্নের। মাঝ মাঠে বল দখল রেখে আক্রমণের ধার বাড়ায়। গোল পেতেও দেরি হয়নি। বায়ার্নের হয়ে রবার্ট ...
চুয়াডাঙ্গায় গণপিটুনীতে গরু চোর নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গ্রামবাসী শফিকুল ইসলাম শফি (৩১) নামে এক গরু চোরকে পিটিয়ে হত্যা করেছে। উপজেলার রামননগর গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শফি দামুড়হুদা উপজেলার কোমড়পুর গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা জানান, শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার রামননগর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে টোকনের হালের বলদ ...
আজ থেকে রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে আসা রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে আজ শনিবার থেকে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী ত্রাণ বিতরণ করবে এবং রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ...
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেপ্তার ১০
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান (৪০) হিমুসহ সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ, মেহেদী হাসান হিমুর নিজ বাসা থেকে শুক্রবার রাতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুল আলম পিপলু (৩৮) ও জাসাস সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু (৩৭)। বাকিদের নাম পাওয়া ...
পূজায় শান্তিনিকেতনে জয়া
বিনোদন ডেস্ক: দুর্গাপূজায় ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। জয়া আহসান প্রতি বছর এ সময়টা কলকাতায় থাকেন। তাকে পূজা মণ্ডপের উদ্বোধন থেকে সেরা মণ্ডপ বাছাইসহ নানা কাজে দেখা যায়। এবার নায়িকা পরিকল্পনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন ভ্রমণের। এমনটা জানালো স্থানীয় ম্যাগাজিন আনন্দলোক। এক প্রতিবেদনে পত্রিকাটি লেখে, দুর্গা পুজোর প্ল্যান না বলে এটাকে জয়া আহসানের প্রি পুজো প্ল্যানও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর