নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলের একটি ছাপাখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন লিকেজ থেকে রাত তিনটার দিকে ফকিরাপুলের ২৪৫/এ নম্বর ...
box
রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত তৈরি করতে সরকারকে জাতীয় ঐক্যে সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নগর বিএনপির দক্ষিণের পক্ষ থেকে রোহিঙ্গা ত্রাণ সহায়তা দুই লক্ষ টাকা দলের মহাসচিবেব হাতে তুলে ...
রাখাইনে রেডক্রসের ত্রাণবহরে বৌদ্ধদের বোমা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে রেডক্রসের মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করেছে বৌদ্ধ দাঙ্গাকারীরা। তারা ত্রাণবাহী নৌকায় ইটপাথর ও হাতবোমা নিক্ষেপ করে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। এতে বলা হয়, বুধবার দিনের শেষের দিকে আন্তর্জাতিক রেডক্রস নৌকায় করে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যেতে থাকে রাখাইনের ওইসব ...
রোহিঙ্গা নির্যাতনের তথ্য প্রকাশ করলে ফেসবুক আইডি বন্ধ!
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর চালানো দেশটির সেনাবাহিনীর সহিংসতা নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে তখন ফেসবুক কর্তৃপক্ষ যেন এর বিপরীতে অবস্থান নিয়েছে। কারণ ফেসবুক কর্তৃপক্ষ রোহিঙ্গা ‘জাতিগত নিধনের’তথ্য প্রকাশকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ...
চবিতে সাংবাদিক কোপানোয় ৩ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের প্রতিনিধি কিংশুক পার্থ বণিক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করে। অন্যদিকে এ ঘটনায় যাতে কোন ধরনে মামলা দায়ের না করে সেজন্য বিভিন্ন টেলিফোন থেকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা যায়। মামলার ...
ত্রাণ সংগ্রহে রোহিঙ্গা নারীদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: প্রাণ ভয়ে সীমান্ত অতিক্রম করে যেসব রোহিঙ্গা নারী বাংলাদেশে এসেছেন এখন তাদেরকে ‘যুদ্ধ’ করতে হচ্ছে জীবন ধারণের জন্য। কক্সবাজার আর বান্দরবানে অবস্থানরত নারী ও শিশুদের দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। স্বামী সন্তান হারানো অনেক নারী আছেন যাদের বেঁচে থাকার নূন্যতম অবলম্বন নেই। অনেক সন্তান সম্ভবা ও সদ্য প্রসূতি নারীকে একটু খাবারের আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ত্রাণের লাইনে কিংবা রাস্তায়। টেকনাফের ...
সরকার জোর করে মানুষকে আতপ চাল খাওয়াচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: সরকার মানুষকে জোর করে আতপ চাল খাওয়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত আসছে…
বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে :বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ মাস বিদেশ থেকে আমদানি করা চাল সংরক্ষণ বা পরিবহনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। তবে দেশে উত্পাদিত চাল সংরক্ষণ বা পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে। গতকাল বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, চাল সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেদিক বিবেচনা ...
মাধবপুরে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে নুরুন্নাহার বেগম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সালাহউদ্দিনকে (৩২) চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সালাউদ্দিন উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরনের ছেলে। বুধবার রাতে মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মনোয়ার হোসেন ঢাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে সালাউদ্দিন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, প্রায় ৩ মাস ...
আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাস। আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন এ বিষয়ে শুনানি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর