নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১১ কোটি ৪২ লাখ টাকা সহায়তা দেবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ইইউ’র মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডেস বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এর ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। প্রাকৃতিক ...
box
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি মারা গেছেন
অনলাইন ডেস্ক: সাদ্দাম হোসেন পরবর্তী সময়ে ইরাকের প্রেসিডেন্ট ও কুর্দি স্বাধিকার আন্দোলনের নেতা জালাল তালাবানি মারা গেছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তালাবানি বর্তমান ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি আঞ্চলিক সরকারের কেন্দ্র ইরবিলে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরে ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ...
কৃষক হত্যায় ৩ ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক কৃষক হত্যা মামলায় ৩ ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুড় গ্রামের দয়াল দাশের ছেলে গৌরমোহন দাশ, মৃত লাল মোহন দাশের ছেলে দিলীপ দাশ, সমীর দাশ ও তপু দাশ। রায়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও ...
জাপান-রাশিয়াসহ বিভিন্ন দেশে আরও নারীকর্মী পাঠানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: জাপান, রাশিয়া, মরিশাস, মালদ্বীপ, হংকংসহ কয়েকটি দেশে আরও নারী কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব দেশসহ বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী এবং দক্ষ ও আধা দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি উন্নত দেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার জানান, বিশ্বের বিভিন্ন দেশ নারী কর্মী নেওয়ার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। ...
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হানিপ্রীত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবারই হানিপ্রীত ইনসান আত্মসমর্পণ করতে পারেন। কিন্তু তার আগেই আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করল হরিয়ানা রাজ্য পুলিশ। হরিয়ানা পুলিশ জানায় চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ আগস্ট গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরই হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির বিভিন্ন অংশে রাম রহিমের সমর্থকরা তাণ্ডব চালায়। ...
ঢাকায় অরুণ জেটলি
নিজস্ব প্রতিবেদক: ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এলেন। তিনি মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার এ সফরে ভারতের তৃতীয় ঋণ চুক্তি সই হবে। বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ...
রাখাইনে সহিংসতা বন্ধে ২০ দেশের কূটনীতিকদের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম পুড়ে মিশে আছে মাটির সঙ্গে। কোনো জনমানব নেই সেখানে। ২০টি দেশের কূটনীতিকরা এ দৃশ্য দেখলেন মিয়ানমারের রাখাইনে। এরপর তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রাখাইনে সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। মিয়ানমার সরকারের আমন্ত্রণে সোমবার ওই কূটনীতিকরা রাখাইনের উত্তরাঞ্চল সফরে যান। তারা সেখানে মংডু ও রাথেডাং এলাকা সফর করেন। এরপর তারা যৌথ বিবৃতিতে ...
বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) এএস (এয়ার সার্ভিস) চুক্তি সম্পাদিত হয়েছে।মঙ্গলবার দুপুরে দুবাইয়ের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ইউএইয়ের অর্থমন্ত্রী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল সুলতান বিন সিদ আল মনসুরি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ ও আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর ...
২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির নতুন লোগো
স্পোর্টস ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে আজ্জুরিরা। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে ...
পদার্থে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক: মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় অবদান রাখায় এ বছর পদার্থে নোবেল পেয়েছেন রাইনার উইস, ব্যারি সি বারিশ ও কিপ থর্ন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে এ তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, লিগো ডিটেক্টর ও মহাকর্ষীয় তরঙ্গ গবেষণায় ‘অনন্য অবদান’ রাখায় তাদেরকে এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার পেজ ‘দ্য নোবেল প্রাইজ’ এ বলা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর