১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৯

box

দেশের ভাবমূর্তি নষ্ট করছে মুশফিক : পাপন

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছুদিন দেশের ক্রিকেট পাড়ার বড় আলোচনার বিষয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের নেতৃত্ব। তবে দুর্বল নেতৃত্বের চেয়ে বেশি আলোচনা চলছে তার নানা সময়ের বেফাঁস মন্তব্য নিয়ে। কয়েক দফা সংবাদ সম্মেলনে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে প্রধান কোচ হাথুরুসিংহেকে ধুয়ে দেন তিনি। দলের ভেতরের কিছু কথাও ইচ্ছে অনিচ্ছেতে বের করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়েও। আগেই মুশফিকের ওপর চটে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিজেপি

নিজস্ব প্রতিবেদক: সব রাজনৈতক দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন সফররত ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেছেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। সোমবার সকালে বিজেপির সাধারণ সম্পাদক ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। ...

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে রুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভ্যন্তরে প্রচারিত বিদেশি চ্যানেলে সব ধরনের দেশি বিজ্ঞাপন বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশের আইজিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ ...

চাঁদপুরে ছিনতাই মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় ৫ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিজ গ্রাম রামপুর পাটওয়ারী বাড়ি থেকে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ অলি জানান, গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ছয়টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোকরা ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ ...

গাজা উপত্যকায় ইসরায়েলের গোলা বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দেশটির দাবি, তাদের ভূ-খন্ডে ফিলিস্তিনের রকেট হামলার জবাবে তারা এ গোলা বর্ষণ করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রবিবার রাতে ফিলিস্তিনি ভূ-খন্ড থেকে ইসরাইলী ভূ-খন্ড লক্ষ্য করে রকেট হামলা চালানোর চেষ্টা করা হলেও সেটি ব্যর্থ হয়ে গাজা উপত্যকায় পড়ে। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য ...

মঙ্গলবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কলেরার টিকা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার থেকে আড়াই লাখ রোহিঙ্গা শিশুসহ সাড়ে ছয় লাখ জনগণকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগণের মধ্যে কলেরা প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম উপলক্ষে ...

আলাস্কায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার আঘাত হানা এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। খবর এনডিটিভির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার (৬৯ মাইল)। ভূমিকম্পটি আলুতিয়ান দ্বীপপুঞ্জের দূরবর্তী বুলডির দ্বীপের ৬০ ...

মূল্য সংশোধনে কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সংশোধন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স  ৭৬ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৪০ লাখ ...

শিশুসন্তানকে পানিতে নিক্ষেপ করে হত্যা করলেন মা!

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জের ধরে ৮ মাসের শিশুকন্যা তাহা ইসলামকে পুকুরে নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে শিশুটির মা পলাতক রয়েছেন। সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহা ইসলাম একই এলাকার সোহেল মিয়ার মেয়ে। সোহেল পেশায় ভ্যানচালক। এলাকাবাসী জানিয়েছে, ভোরে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ রোডের পাশে একটি ...

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে বুলবুল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাত ২টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখণ্ডে বিএসএফের গুলিতে বুলবুল আহত হয়েছিল। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ...