নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অভিযানের সময় আত্মঘাতী হামলায় নিহত ‘জঙ্গি’ আব্দুল্লাহর দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে র্যাব-১২। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সম্রাট মিয়া (২১) ও শাহাদাত হোসেন (২২)। তারা নিউ জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সকালে টাঙ্গাইল র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব-১২ এর অধিনায়ক সেলিম। ...
box
ভেসে উঠল আরও ৯ রোহিঙ্গা নারী-শিশুর লাশ
টেকনাফ প্রতিনিধি: নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় আরও ৯ রোহিঙ্গার লাশ ভেসে উঠেছে। গত দু’দিনে এই ট্রলারডুবিতে মোট ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো। এ নিয়ে গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আসার সময় নৌকা ও ট্রলারডুবিতে নারী-শিশুসহ প্রায় ২০০ রোহিঙ্গার মৃত্যু হলো। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোববার রাত নয়টার ...
আজ শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৭তম মৃত্যুবার্ষিকী
সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনে নিহত ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদের আজ ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের ১০ অক্টোবর ঢাকার পল্টনে ৭ দলীয় জোটের মহাসমাবেশ এবং সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদ। জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া পারিবারিক ভাবেও দোয়া ...
চে গুয়েভারার স্মরণে আইরিশ ডাকটিকিট নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কসবাদী বিপ্লবী চে গুয়েভারার মৃত্যুর ৫০ তম বার্ষিকী উপলক্ষে আয়ারল্যান্ড থেকে যে ডাকটিকিট বের করেছে তা নিয়ে কিউবান আমেরিকানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ডাকটিকিটে ব্যবহৃত হয়েছে ডাবলিনের চিত্রশিল্পী জিম ফিটজপ্যাট্রিকের আঁকা চে গুয়েভারার ছবি – যা সারা পৃথিবীতে সুপরিচিত। চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনায়, তবে পরে তিনি যোদ্ধা হিসেবে কিউবা সহ বিভিন্ন দেশে কমিউনিস্ট বিপ্লবের সংগ্রামে অংশ নিয়েছেন। ...
ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। উদ্ধার কাজ চলছে। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার রাতের এই দাবানলের ঘটনায় ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, ...
জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ ৯ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার উত্তরা থেকে গত সোমবার সন্ধ্যায় এদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি গণমাধ্যমকে কিছু জানাতে চাননি। উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ...
চরম খাদ্য সংকটে রাখাইনের রোহিঙ্গারা
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান শুরুর পর যেসব রোহিঙ্গা এখনও রাখাইনে রয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদের ভবিষ্যত পরিস্থিতি আরও কঠিন হবে বলে সতর্ক করেছে। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশ, রাখাইনে বসবাসরত মানুষ এখন চরম খাদ্য সংকটে রয়েছে। সামনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি মেইল জানিয়েছে। কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তা বাহিনীর নিধন অভিযানের ...
দুবাইয়েও শেষ দিনে অপেক্ষা করছে রোমাঞ্চ
স্পোর্টস ডেস্ক: সিরিজের ফল কি হবে? শ্রীলঙ্কা ২-০ তে জিতে যাবে, না পাকিস্তান ১-১ করে ফেলবে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে যে চিত্র, তাতে এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি না ইতিমধ্যে রোমাঞ্চের বাতাবরণ ছড়ানো ম্যাচটাতে ক্রিকেট বিধাতা রোমাঞ্চের শেষ বিন্দুটাও ঢেলে দেন। তবে ফল যাই হোক পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজ ...
১৭ অক্টোবর থেকে মেডিকেলে ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত তিন হাজার ৩১৮ জন ছাত্রছাত্রীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নীতিমালা অনুসারে পর্যায়ক্রমে তিনবার মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলি করা যাবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ভর্তিতে যা যা প্রয়োজন: এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি, ...
মিয়ানমারে আরসা’র অস্ত্র বিরতির মেয়াদ শেষ
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসা (Arakan Rohingya Salvation Army)’র এক মাসের অস্ত্র বিরতির মেয়াদ গতকাল শেষ হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ স্বীকার করেছে, এই সময়ের মধ্যে রাখাইনে কোনো ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। যদিও জঙ্গি দমন অভিযানের নামে সু চি সরকার রোহিঙ্গাদের বিতারিত করার প্রক্রিয়া ঠিকই চলামন রেখেছে। নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার সুবিধার্থে গত ১০ সেপ্টেম্বর এক মাসের অস্ত্র বিরতির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর