১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২০

box

বেদখল হওয়া ৩৮৪টি পুকুর পুনরুদ্ধারের নির্দেশ

 নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার ৩৮৪টি পুকুর-জলাশয় পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গাজীপুর জেলার অধীনে দখল হওয়া বা দখলের পাঁয়তারা চলছে এমন সব জলাশয়ের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।  আগামী ১ মাসের মধ্যে এসব পুকুর ও জলাশয়ের তালিকা গাজীপুরের ...

ট্রাম্পের সমালোচনা করায় ইএসপিএন এর সাংবাদিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় করায় জেমিলি হিল নামক এক নারী সাংবাদিককে সাময়িকভাবে বহিষ্কার করল মার্কিন স্পোর্টস চ্যানেল ইএসপিএন। খবর, ফক্স নিউজ। গত মাসে এক টুইটার বার্তার মাধ্যমে ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী’ বলায় চ্যানেলটির সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লংঘন হয়েছে বলে জানায় চ্যানেল কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের ১১ তারিখ হিল এক টুইটার বার্তায় ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ ডোনাল্ড ট্রাম্প নিজে একজন শ্বেতাঙ্গ ...

মুশফিকই আমার নেতা: তামিম

স্পোর্টস ডেস্ক: টানা দুই টেস্ট হার, তার সঙ্গে টস জিতে আগে বোলিং নেয়ায় মুশফিকুর রহিমের ওপর সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্ব নিয়ে। শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকা সফরের পর দলনেতার আসন হারাবেন মুশি। কিন্তু বাংলাদেশ টেস্ট দলের সহকারী অধিনায়ক তামিম ইকবাল বলে দিলেন, ‘মুশফিকই আমার নেতা।’ ‘মুশফিকুর রহিমই আমার অধিনায়ক। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। যত দিন না বোর্ড তাকে ...

৫৮ জনকে খুনের আগে প্রহরীকে গুলি করেছিলেন প্যাডক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে হোটেল থেকে গুলি করে ৫৮ জনকে হত্যা ও শতাধিক লোককে আহত করার ছয় মিনিট আগে নিরাপত্তা প্রহরীকে গুলি করেছিলেন স্টিফেন প্যাডক (৬৪)। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে নেভাদার ক্লার্ক কাউন্টি শেরিফ জোসেফ লোমবার্ডো এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আধুনিককালে সবচেয়ে ভয়াবহ এই গণহত্যার বিষয়ে জানাতে এই সংবাদ ...

প্রথম বারের মতো বিশ্বকাপে আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল আইসল্যান্ড। সোমবার কোসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে তারা। ২০১৬ ইউরোতে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে চকম দিয়েছিল আইসল্যান্ড। একই দিন জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। নিজেদের ঘরে বিশ্বকাপের টিকিট পাওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল আইসল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হয়ে যেত ...

রাজশাহীতে মেয়রের নামে ছিনতাই মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। এ মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে থানায় মামলাটি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বাদী দুই লাখ ১০ হাজার টাকা ছিনতাই ...

শহীদ জেহাদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া জেহাদ দিবস উপলক্ষে রাজধানীতে অবস্থিত জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে আটক হন তারা। জেহাদ স্কয়ারে ফুল দিতে সকাল ৮ থেকে জড়ো হয় বিএনপি এবং ছাত্রদলের প্রায় ...

খালাফ হত্যা মামলার পুনঃশুনানি ১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর আজ মঙ্গলবার রায় হয়নি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ১৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এর আগে ২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে ...

মোবাইল কোর্টের কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এ আদেশের ফলে আপাতত মোবাইল কোর্টের কার্যক্রম চলতে কোনো বাধা রইল না। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসংক্রান্ত ২০০৯ সালের আইনের একাটি ...

চাপ বাড়ছে কাতালান নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতার প্রশ্নে ক্রমেই চাপ বাড়ছে কাতালোনিয়ার নেতাদের। স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চলটি এখন বিচ্ছেদের চূড়ান্ত ধাপে উপনীত হয়েছে। সম্প্রতি কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে লাখো মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষেও রয়েছেন প্রচুর মানুষ। সোমবার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ৩ লক্ষাধিক মানুষ বার্সেলোনায় বিক্ষোভ সমাবেশ করে। এমন প্রেক্ষাপটে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনের ওপর চাপ বেড়েছে। কিন্তু সোমবার পর্যন্ত স্পেন ...