১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩১

box

জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে ৯০ দিনের মধ্যে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে বলা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দিতে বলা হয়েছে। সোমবার রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম ...

যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভিসা দেওয়া স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্ক একে অন্যের দেশে ভ্রমণের ভিসা দেওয়া স্থগিত করেছে। কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিতর্কের জেরে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক ভিসা কার্যক্রম স্থগিত করেছে। ওয়াশিংটনে তুরস্কের দূতাবাস জানিয়েছে, মিশন ও কূটনীতিকদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার প্রয়োজন পড়েছে। এর কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস একই ধরনের বিবৃতি দেয়। ...

অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ ভেঙ্গে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও নির্বাচনে সেনা মোতায়েনসহ নির্বাচন কমিশনকে ৮ প্রস্তাব দিয়েছে। সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এ প্রস্তাব দেন। জাতীয় প্রস্তাবের মধ্যে নির্বাচনের সময় স্থানীয় সরকার, সংস্থাপন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে নেয়ারও কথাও রয়েছে। দৈনিকদেশজনতা/ আই সি

প্রেমে পড়ে রোহিঙ্গা তরুণীকে বিয়ে, জুয়েলকে খুঁজছে পুলিশ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারের সেনা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আশ্রয় নেওয়া এক মুসলিম রোহিঙ্গাকে বিয়ে করায় বাংলাদেশের এক যুবককে খুঁজছে পুলিশ। গতকাল রোববার তার বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ওই যুবককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত ২৫ আগস্টের পর থেকে রাখাইনে মিয়ানমার ...

পাহাড়ে জুম কাটার ধুম

নিজস্ব প্রতিবেদক: পুব আকাশে তখনো ঠিক স্বচ্ছ সূর্য উঠেনি, ঝাপসা ঝিকিমিকি সূর্যের আলোতে জুমক্ষেতে জুমের ফলন তুলছেন পাহাড়ি নারীরা। ধানের চড়া নিড়ে তুলে নিচ্ছেন পিঠের উপর রাখা ঝুড়িতে (হাল্লোং-চাকমা ভাষায়)। প্রতিবছরই জুমের মৌসুমে ভোরবেলা থেকেই জুমের ফসল তোলেন নারীরা। সবেমাত্র সবুজ পাহাড়ের জুমক্ষেতে শুরু হয়েছে পাকা ধান কাটার উৎসব। পাহাড়িরা উৎফুল্ল মনে ব্যস্ত জুমের পাকা ধান কাটতে। জুমিয়াদের ঘরে উঠছে ...

মাধবপুরে বিদেশি শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে ১৩৪ পিস বিদেশি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। সোমবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. সাইদুর রহমানসহ একদল বিজিবি সদস্য ওই ইউনিয়নের শিয়ালউড় এলাকা থেকে এ শাড়িগুলো জব্দ করে। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় ২০ লাখ টাকা মূল্যের ...

পিকআপ চাপায় প্রাণ গেল ট্রাকচালকের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পিকআপের চাপায় আক্তার হোসেন নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত ট্রাক চালকের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। আহতদের মধ্যে একজন ট্রাকের হেলপার এবং অপরজন ট্রাকের ইঞ্জিন মেরামতকারী মিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...

সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ররিবার দিবাগত রাতে আবহওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় একথা জানানো হয়, লঘু চাপের প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো ...

ব্লু হোয়েল খেলে আত্মহত্যা করেনি ঢাকার সেই তরুণী

নিজস্ব প্রতিবেদক: অপূর্বা বর্ধন স্বর্ণা নামের যে তরুণীর আত্মহত্যাকে ঢাকায় ব্লু হোয়েলের প্রথম শিকার বলে ধারণা করা হয়েছে তাকে নিছক ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন মেয়েটির পরিবার। তারা বলছেন, স্বর্ণার মৃত্যু আত্মহত্যাই, তবে এর কারণ ব্লু হোয়েল নয়, বরং অন্য কিছু। তবে শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করেই, কোনো রকম যাচাই বাছাই ছাড়া গণমাধ্যমের কেউ কেউ একে সংবাদ হিসেবে ...

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরো এক লাখেরও বেশি রোহিঙ্গা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ হয়নি। প্রতিদিন দুই হাজারের মতো রোহিঙ্গা আসছে বাংলাদেশে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার দাঁড়িয়েছে। সংস্থাটির পর্যবেক্ষকদের মতে, সম্ভবত এক লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশের অপেক্ষায় রয়েছে। উত্তর রাখাইনের বুথিডং শহর এলাকা থেকে তারা আসছে। যারা আসছে তারা ...