১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৯

box

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, সোমবার ভোর ৩টার দিকে সদর মহাসড়কের করটিয়া চড়পাড়া এলাকায় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি এক বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার ...

হোয়াটসঅ্যাপের বিরক্তকর মেসেজ থেকে বাঁচার উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপের ‘স্টোরেজ ম্যানেজমেন্ট’ ফিচারে বড় পরিবর্তন আসতে চলেছে। অনেক সময়েই এত মেসেজ, ভিডিও, অডিও ও নানা ধরনের ফাইলে এই চ্যাট অ্যাপ্লিকেশন ভরে যায়। তখন অ্যাপ্লিকেশনটির স্টোরেজ খালি করার জন্য আপনাকে চ্যাটগুলো মুছে ফেলতে হয়। কিন্তু সেখানেও অনেক চ্যাট মেসেজ, ছবি, ভিডিও থাকে, যেগুলো আপনি রেখে দিতে চান। অথচ আপনাকে এক একটি চ্যাট ধরে ধরে ডিলিট ...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে দৌলতপুরের একটি পাইভেট ক্লিনিক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে ...

যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

যশোর প্রতিনিধি: যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার রাত দুইটা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী। তিনি জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ...

অক্টোবরেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সফরে আলোচনার প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি। আজ রবিবার চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে। এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া। ...

ওষুধের দাম কমাতে কোম্পানীগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ওষুধের দাম কমাতে কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম। পাশাপাশি ওষুধের মানের প্রশংসাও করে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর অসাধারণ সাফল্য রয়েছে। কিন্তু এর দাম তুলনামূলক অনেক বেশি। ওষুধ কোম্পানীর মালিকদেরও বলবো আপনারা ওষুধের দাম কমান। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব ও মধ্যবিত্ত। রবিবার মিরপুর সেনানিবাসের প্রফেসোনাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ...

গির্জার ফাদার অপহরণ: ছাত্রলীগ নেতা তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে খ্রিস্টান গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের মামলায় গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সামছ কবির ওরফে সৌরভকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হাই এ আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলায় গ্রেফতার হওয়া সামছ কবির ...

প্রধান বিচারপতি এখন নজরবন্দি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে এখন নজরবন্দি করে রাখা হয়েছে। রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘সরকার প্রধান বিচারপতিকে প্রথমে অসুস্থতার কথা বলে ১ মাসের জন্য ছুটিতে বাধ্য করেছে। প্রধান বিচারপতি অসুস্থ নন, গৃহবন্দির পর এখন নজরবন্দি করে রাখা হয়েছে। শুধু ...

চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রনি , মো. সোহেল  ও মো. আষাঢ় । বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি ...

ঢাকায় আনা হচ্ছে তোফা-তহুরাকে

গাইবান্ধা প্রতিনিধি: ‘তোফা-তহুরাকে সাজিয়ে রেখেছি। অ্যাম্বুলেন্স আসলেই ওদের নিয়ে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এ আশায় সেই দুপুর থেকে অপেক্ষা করছি। কিন্তু অ্যাম্বুলেন্স আসছেনা।’ কথাগুলো বললেন গাইবান্ধার সুন্দরঞ্জে জন্ম নেয়া যমজ বোন তোফা-তহুরার মা শাহিদা বেগম। সাহিদা বেগম জানান, তহুরা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তার জ্বর হয়েছে। সে কিছুই খায়না। বমি করে। তোফা ভাল আছে। সে মামা-নানা ডাকে। নিজের হাতে খাবার ...