১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৫

box

বনানী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। কারণ আজ রোববার বাদীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে ১৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। আদালত সূত্র বলছে, এই নিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুনানি ৪ বার পেছাল। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক জয়শ্রী সমাদ্দার আসামিদের জামিন ...

স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ রোববার মহাখালীর আইসিডিডিআরবিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সকাল আটটার দিকে তিনি সেখানে যান। সূত্র জানায়, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ইউনিটে তিনি কয়েকটি পরীক্ষা করিয়ে চলে যান। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২ অক্টোবর থেকে ছুটিতে আছেন। আগামী ১ নভেম্বর তাঁর ছুটি শেষ হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ার ...

হাইড্রোলিক হর্ন জমা দিতে নির্দেশ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত  হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত আদেশের পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ...

নভেম্বরেই ৭ কলেজের ফল: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরের মধ্যেই অধিভুক্ত ৭ কলেজের চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। রোববার দুপুরে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধস্থলে গিয়ে তিনি এই আশ্বাস দেন।ভিসি বলেন, ‘সম্ভব হলে নভেম্বরের আগেই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হবে। আর শিক্ষার্থীদের ৫ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ তবে পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ...

উখিয়ায় রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের চেষ্টা: যুবলীগ সভাপতির সাজা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি ভুলুকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টাকালে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা হাতে নাতে আটক করে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের ছেলে সোহারাব উদ্দিন ভুলু (৩০)কে। পরে তাকে শনিবার নির্বাহী ...

জাতিসংঘের সিদ্ধান্ত না আসা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সীমান্ত শিথিল: সেতুমন্ত্রী

দৈনিক দেশজনতা ডেস্ক: জাতিসংঘের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সিদ্ধান্ত শিথিল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত না আসা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সীমান্ত শিথিল থাকবে। দৈনিক দেশজনতা/এন এইচ

নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতি দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন: দুদু

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশ ছাড়ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, যে দেশে নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয়, সে দেশে আর থাকলো কী? তিনি বলেন, গতকাল সংবর্ধনার নামে আওয়ামী ...

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ মামলার প্রতিবেদন দাখিল ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রথম দিন ধার্য ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০ ...

পুতিনের জন্মদিনে রাশিয়াতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন এবং বিরোধী নেতা নাভালনিকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে গতকাল শনিবার রাশিয়াজুড়ে বিক্ষোভ করেছে বিরোধীরা। দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অলাভজনক একটি সংগঠন জানিয়েছে, ২৭টি শহর থেকে অন্তত ২৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে—পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভ থেকে ১১ জনকে আটক করা হয়। পুতিনের ৬৫তম জন্মদিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন নাভালনি। বিক্ষোভকারীদের ...

অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক!

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে এক-দেড় মাসের বিরতি। এরপর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে শ্রীলঙ্কা দলের। কিন্তু ডিসেম্বরের ওই সিরিজের টেস্টে কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে? প্রশ্নটা এখনই উঠছে, কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই সম্ভবত অবসান হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম-যুগ। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার টেস্টের অধিনায়কত্ব থেকেও তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেলেছে ...