১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২২

box

স্বামীর পরিবারের বিরুদ্ধে কণ্ঠশিল্পী মিলার মামলা

নিজস্ব প্রতিবেদক: এবার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে তিনি মামলাটি করেন। জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার পর বিচারক আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলায় মিলার দেবর এসএম রহমান, দেবরের বউ আফরোজা রহমান লাভনী, শাশুড়ি আফরোজা নাসির এবং bd24live অনলাইনের সম্পাদককে আসামি করা হয়েছে। মামলায় ...

তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান। শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাকে ...

বেনাপোলে সোনার বারসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ পিস সোনার বারসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। তার নাম শ্রবন বিশ্বাস। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন ২ কেজি একশ গ্রাম। বেনাপোলে এই নিয়ে গত ১০ দিনে ৬৩ পিস সোনার বার জব্দ করা হলো। শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর-চব্বিশ পরগনা জেলার ...

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ মেধাবী শিক্ষার্থীর সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিযোগিতামূলক সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ। ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কর্মজীবন শুরু করছেন অনেকেই। অন্যদিকে সর্বনাশ ঘটেছে প্রকৃত মেধাবীদের। চলতি বছর এসএসসি, এইচএসসি, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, নার্স নিয়োগসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সামনে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ...

অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!

 নিজস্ব প্রতিবেদক: থেমে নেই রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা। জীবন বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথেই অনেক রোহিঙ্গা মারা পড়ছেন। প্রায়ই ঘটছে নৌকাডুবির ঘটনা। এসব ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গা, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ভয়ঙ্কর তথ্য। তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী বহন ছাড়াও অর্থের লোভে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবিয়ে দেওয়া ...

রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস কম পাওয়ায় রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে। বাড়িতে চুলা জ্বলছে টিম টিম করে। সকাল ৮টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বেশিরভাগ আবাসিক এলাকায় গ্যাসের চাপ থাকে না। গ্যাস সংকটে গাজীপুরের শফিপুর, কোনাবাড়ীসহ আশপাশের এলাকার অধিকাংশ শিল্পকারখানা দিনে বন্ধ রাখতে হচ্ছে। আস্তে আস্তে এ সংকট সারা দেশে ছড়িয়ে পড়ছে। এক মাস ধরে গাজীপুর ...

প্রধান বিচারপতি ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, ‘চিকিৎসার পর সুস্থ হয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যখনই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হবেন, তখনই নিতে পারবেন। এ বিষয়ে আমি নিশ্চিত। তিনি যদি কাল সকালে আবার দায়িত্ব নিতে চান আমার ধারণা, তাতে কোনও সমস্যা হবে না।’ সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব ...

আইনি লড়াই ও রাজনৈতিক কর্মসূচিতে নজর দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: তিন মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতির এই সময়ে রাজনৈতিক অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিশেষ করে ষোড়শ সংশোধনী রায় বাতিলের পটভূমিতে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। নানা গুজবে একটি গুমোট অবস্থারও সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, দেশে ...

শিশু হৃদয়ের সন্ধান মেলেনি এখনো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি খালের নর্দমায় পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু হৃদয় উদ্ধার হয়নি এখনোও। গত রবিবার বিকাল পাঁচটায় নিখোঁজ হওয়ার পর থেকে ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সোমবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করার পর মঙ্গলবার ভোর থেকে শিশুটির সন্ধান পেতে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরি দল। ...

ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা

স্পোর্টস ডেস্ক: আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। তাই এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর ওই হার দিয়েই দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা। নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। মাঠের খেলাতে অবশ্য তার কোনো ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে ...