১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৬

box

যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ বাধতে পারে: কিম ইন রিয়ং

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বাধতে পারে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটির কাছে কিম এমন আশঙ্কার কথা জানান। উপরাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যেটি ১৯৭০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি পরমাণু হামলার হুমকির শিকার। এমন বাস্তবতায় ...

রাউধা হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাময়িকী ‘ভোগ’র মডেল রাউধা আতিফ রাজশাহীতে আত্মহত্যাই করেছিলেন। তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও এমন কথায় বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর আগে দুই দফার ময়নাতদন্ত প্রতিবেদনেও বলা হয়েছিল মালদ্বীপের এই মডেল আত্মহত্যা করেছিলেন। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাশেম জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ...

খালেদা জিয়া দেশে ফিরলেই আইনী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতারা জানিয়েছেন এদিনই এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যুক্তরাজ্য ছাড়বেন। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। ...

বিমানবন্দরে শোডাউনের প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন মাস যুক্তরাজ্যে অবস্থান শেষে বুধবার দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যত সম্ভব নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা করছে তারা। আগামী বুধবার কর্মদিবসে ফিরছেন খালেদা জিয়া। তাকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলীয় প্রধানকে বরণ করতে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ ...

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে সহিংসতা নিয়ন্ত্রণে এসেছে বলে সোমবার রাতে জানান দেশটির প্রেসিডেন্ট। নাইজেরিয়ার মধ্যঞ্চলে গোচারণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে গত সপ্তাহান্তের সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে ফুলানি রাখালরা ধারণা ...

‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদরের খুরুশকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে। কক্সবাজার র‌্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম গত ২৩ আগস্ট বিমানবন্দর গেটের নতুন ফিশারি ঘাট ...

সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ মন্তব্য করেছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অন্তরায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সরকারি দলের সকল অপপ্রচার, মিথ্যাচার, গ্রেপ্তারি পরোয়ানা বিদীর্ণ করে বিএনপি চেয়ারপারসন ...

নভেম্বরে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এশিয়া-ইউরোপ সামিটভুক্ত (আসেম) দেশগুলোর ১৩তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আগামী মাসে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আসেম সম্মেলনে যোগ দিতে ১৯ নভেম্বর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে তার। মিয়ানমারের রাজধানী নেপিডোতে নভেম্বরের ২০ তারিখ থেকে দুইদিনের ওই বৈঠক শুরু হবে। সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের ...

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: খুলনার সদরের দক্ষিণ টুটপাড়া এলাকায় বিস্কুট খেতে দেয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে সদর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষক হারুন মোল্লা (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, সোমবার ...

‘ব্লু হোয়েল’ গেম খেলে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: অনলাইন সুইসাইডাল গেম ব্লু হোয়েল খেলে রাজধানীতে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরের নাম মো. সায়েম। বয়স ১৬। সে মিরপুরের কাজিপাড়ার বাসিন্দা। সোমবার রাত নয়টার দিকে কাজিপাড়ার বাড়ি থেকে পুলিশ সায়েমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। আত্মহননকারী ওই তরুণের হাতে ‘ব্লু হোয়েলের’ ছবি আঁকা ছিল। তার পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন সায়েম ব্লু হোয়েল গেমে আসক্ত ছিল। ...