১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৩১

box

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত

সিলেট প্রতিবেদক: আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। এ সময় আহত হয়েছেন আরো দুই কর্মী। সোমবার বিকেল ৪টায় সিলেটের টিলাগড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম ওমর আলী (২৬)। সে সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। এ ছাড়া আহত দুইজন হলেন নাসির ও তারিক। নিহত ওমর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরন মাহমুদ গ্রুপের ...

প্রধান বিচারপতি দেশে থাকতে অভিযোগ তোলা হয়নি কেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার পূর্বমুহূর্তে যে বিবৃতি জাতির সামনে তুলে ধরেছেন, সেই অস্থিরতা থেকেই সরকার এখন প্রধান বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগের নাটক সাজাচ্ছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগ পেয়েই থাকেন, তাহলে তিনি সংবিধানের ৯৬ ...

আপন জুয়েলার্সের দিলদার ও তার ভাইদের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তলব নোটিশ দেওয়া হয়েছে।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য  এ তথ্য জানিয়েছেন। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞার সই করা নোটিশে তাদেরকে আগামী ১৮ অক্টোবর দুদকে হাজির ...

ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা

 ঝালকাঠি প্রতিবেদক: ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধে বিকাশ এজেন্টদের সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পুলিশের সাথে যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করেছে বিকাশ।বিকাশের শতাধিক এজেন্ট এতে অংশগ্রহণ করে উক্ত কর্মশালায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নসহ নানান বিষয়ে সম্পৃক্ততার ঝুঁকি, প্রতারণা প্রতিরোধে এজেন্টদের করণীয় এবং বাংলাদেশ পুলিশ বাহিনবিকাশ কর্তৃপক্ষ ও বিকাশ এজেন্টদের সমন্বিতভাবে কাজের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। স্থানীয় ...

রাজধানীতে ভোর ৬টার মধ্যে ময়লা সরাতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব বর্জ্য রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণে কাভার্ডভ্যান ব্যবহারের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ময়লা-আবর্জনা অপসারণে সুনির্দিষ্টি বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, আইন ...

পাকিস্তানের করাচি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর

অনলাইন ডেস্ক: পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বিপজ্জনক শহর হলো পাকিস্তানের করাচি। সম্প্রতি দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এক সমীক্ষায় এমনটিই  দাবি করা হয়। ওই সমীক্ষায় আরো দাবি করা হয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর জাপানের রাজধানী টোকিও। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে জাপানের ওসাকা শহর। তালিকার একেবারে শেষের দিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ...

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ১২ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিন দিনব্যাপী প্রথম পর্ব ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী বছরের ইজতেমা সম্পন্ন হবে। সোমবার বিশ্ব ইজতেমা উপলক্ষে ...

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার মোল্লা নামে এক বনদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শরণখোলা রেঞ্জের শৌলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, বনদস্যু লিটন বাহিনী তার সহযোগীদের নিয়ে ...

টাঙ্গাইলে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: কালিহাতী উপজেলার পৌলী গ্রামের গৃহবধু শিরিন আক্তারকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে স্বামী ও স্বামী পরিবারের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী ও নির্যাতিতের পরিবার। একাত্মতা প্রকাশ করে অংশ নেয় মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি ...

১৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি মাণ্ডা খালে নিখোঁজ শিশু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মাণ্ডা খালে পড়ে নিখোঁজ হয়েছে হৃদয় নামে তিন বছরের এক শিশু। তবে এ ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে ময়লা-আবর্জনায় ভরা খালের পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে গত প্রায় ১৬ ঘণ্টা ধরে উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিদল। ...