নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ষণের অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে গত সোমবার আদালতে মামলা করেছেন এক নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ আবু আহসান হাবীব তা আমলে নিয়ে বিচারিক তদন্তের জন্য মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়েছেন। মামলার আসামিরা হলেন নাসিরনগরের চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক কাজী মাহফুজুল হাসান সিদ্দিকী, নাসিরনগর থানার উপপরিদর্শক সাধান কান্তি চৌধুরী ...
box
এক ম্যাচ নিষিদ্ধ নেইমার
স্পোর্টস ডেস্ক: রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নিজে গোল করে, সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে এনে দিচ্ছেন দুর্দান্ত সব জয়। তবে গত রোববার মার্শেইর বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এই তারকা। ফলে লিগ ওয়ানের ম্যাচে আজ (শুক্রবার) নিসের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। পিএসজির মাঠে শুক্রবার বাংলাদেশ সময় ...
লন্ডন ইসলামি বইমেলা শুরু হচ্ছে কাল
ধর্ম ডেস্ক : আগামীকাল শনিবার লন্ডনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলামী বইমেলা। এবার ষষ্ঠবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আল-কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে আয়োজিত এই মেলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বইমেলায় বিপুল সংখ্যক বইয়ের স্টল, বিভিন্ন লেখকের বই এবং অন্যান্য আসবাবপত্র কেনাকাটার সুযোগ থাকবে। স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের আগে পূর্ব লন্ডনের এলএমসি হলে বিশেষ মেহমানদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বইমেলার ...
রোহিঙ্গা ক্যাম্পে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ১০০ শয্যার হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনাবাহিনীর দমন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবার জন্য ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করেছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন উখিয়া টিভি রিলে উপকেন্দ্রের পাশে রাবার বাগানের ভেতরে ছোট ছোট তাঁবু টানিয়ে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত এই হাসপাতাল। অনানুষ্ঠানিকভাবে গত ১৬ অক্টোবর ৬০ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা করে। হাসপাতালের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত ...
বিদ্যুৎ ক্রয়ের চুক্তি বিপিডিবির তিস্তা সোলারের সঙ্গে
শিল্প ও বাণিজ্য ডেস্ক: বেক্সিমকো পাওয়ার কোম্পানি লি. এবং চীনের টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কো. লিমিটেডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঙ্গে একটি বাস্তবায়ন চুক্তি করেছে ...
রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ দূত
দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে আসতে পারেন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনির সঙ্গে এক বৈঠকে প্রমীলা প্যাটেন তার বাংলাদেশে আসার কথা জানান। রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে ডা. দীপু মনি গত ...
ওয়াশিংটনে আয়োজিত সঙ্গীত সন্ধ্যা “জলাঙ্গী” অনুষ্ঠিত
দৈনিক দেশজনতা ডেস্ক: আমরা বাঙ্গালী ফাউন্ডেশনের বন্যাত্রাণ তহবিলে যারা অনুদান দাতাদের সম্মানে আয়োজিত সঙ্গীত সন্ধ্যা “জলাঙ্গী” অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান বাঙালী সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আনিস খানের হোটেল হলিডে ইন এক্সপ্রেস বল রুমে এ কর্মসূচি আয়োজন করে সংগঠনটি। “জলাঙ্গী” তে গান করেন দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও বৃহত্তর ওয়াশিংটন এলাকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিনার মণি। সঙ্গীত ও ...
বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করে হারাল
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা প্রমাণ করেছে টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ধুন্ধমার ব্যাটিং নয়, ধারাবাহিক ব্যাটিং বড় স্কোর গড়তে বড় ভূমিকা রাখে। বলার অপেক্ষা রাখে না দুই দলের জয়-পরাজয়ের ২০ রানের পার্থক্য গড়ে দিয়েছে ডট বল ও বাউন্ডারি থেকে রান পাওয়ার প্রবণতা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। অন্তত টেস্ট ও ওয়ানডে সিরিজের মতো হারার আগেই ...
উ.কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা পাকিস্তান: প্রেসলার
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র ভাণ্ডারের উপর কোনও নিয়ন্ত্রণ নেই সে দেশের প্রশাসনের। তাই পাকিস্তান উত্তর কোরিয়ার থেকেও ভয়ঙ্কর জায়গা বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ল্যারি প্রেসলার। তিনি বলেন, পাকিস্তানে অস্ত্র চুরি হয় কিংবা বিক্রিও হয়। দুই দেশই খুব ভয়াবহ বলে বর্ণনা দেন তিনি। মার্কিন সিনেটের আর্মস কন্ট্রোল সাব কমিটির চেয়ারম্যান ছিলেন এই সেনেটর ল্যারি প্রেসলার। তার আশঙ্কা পাকিস্তানের পরমাণু অস্ত্র ...
গোটা যুক্তরাজ্যকে ধ্বংস করতে সক্ষম এই রুশ মিসাইল
আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই জাপানের হিরোশিমায় আঘাতকারী লিটল বয় বোমার চেয়ে ২ হাজার গুণ শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। আর নতুন এই মিসাইলের যে ক্ষমতা তাতে গোটা ব্রিটেন, টেক্সাস এমনকি ফ্রান্সও ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়ার এই ইন্টারকন্টিনেন্টাল ওই ব্যালিস্টিক মিসাইলের কোড নেম Satan 2. রাশিয়ার ওই মিসাইল থেকে একসঙ্গে এক ডজন ওয়ারহেড নিক্ষেপ করা যেতে পারে যার ওজন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর