১৫ই এপ্রিল, ২০২৬ ইং | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৬

লন্ডন ইসলামি বইমেলা শুরু হচ্ছে কাল

ধর্ম ডেস্ক :

আগামীকাল শনিবার লন্ডনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলামী বইমেলা। এবার ষষ্ঠবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আল-কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে আয়োজিত এই মেলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বইমেলায় বিপুল সংখ্যক বইয়ের স্টল, বিভিন্ন লেখকের বই এবং অন্যান্য আসবাবপত্র কেনাকাটার সুযোগ থাকবে।

স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের আগে পূর্ব লন্ডনের এলএমসি হলে বিশেষ মেহমানদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে।

একাডেমির চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দীন আহমদ মেলাকে সফল করতে এবং স্টল থেকে নিজেদের পছন্দের বই কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার থেকে শুরু হওয়া মেলা শেষ হবে সোমবার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে। বই মেলাকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ