১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

box

শিক্ষকের বকুনীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের বকুনীতে অভিমানে আত্মহত্যা করেছে বাঁধন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী।সে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামের গোলাম নবীর ছেলে। প্রতিবেশী কাসেদ আলী জানান, বাঁধন এসএসসির টেষ্ট পরীক্ষায় নাম্বার কম পাওয়ার বিষয়ে জানতে চাই ওই স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও সহকারী শিক্ষক কোরবার আলী কাজীর কাছে। কিন্তু শিক্ষকরা তাকে উল্টো ধমক ...

এইচআইভিতে আক্রান্ত ৫৯ রোহিঙ্গা শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে নানা রোগ বিদ্যমান রয়েছে। এর মধ্যে এইচআইভি জীবানু বহন করছে অনেকে। এ পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত ৫৯ রোহিঙ্গা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসক রিসোর্স পারসন ডা: শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, গত ২৫ আগষ্ট থেকে ...

সৌদি আরবের নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে শনিবার মিসাইল ছোড়ার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দেশটিতে হুতি বিদ্রোহীদের দমনে দুই বছর ধরেই সৌদি আরব এবং তার আরব জোট বিমান হামলা চালিয়ে আসছিল। দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেবার ঘোষণা দেয় সৌদি জোট। আর এতে করে জাতিসংঘ ও রেডক্রসের মতো ...

চাঁপাইনবাবগঞ্জে চুরি থামছেই না সিসি ক্যামেরায়ও

নিজস্ব প্রতিবেদক: ইদানিং চুরির উপদ্রপ বেড়ে গেছে আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে। চুরি যেন থামছেই না। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শাহীবাগ এলাকায় ‘মনামিনা এগ্রো পার্ক’ কৃষি পণ্যসামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানে সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র প্রতিষ্ঠানটি থেকে কৃষিযন্ত্র, একটি কম্পিউটার মনিটরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। বিক্রয়কেন্দ্রটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকায় চোরচক্র ক্যামেরার ফুটেজও মুছে ফেলে। প্রতিষ্ঠানের মালিক মতিউর ...

বিপিএলে দুপুরে রংপুরের মুখোমুখি চিটাগং

স্পোর্টস ডেস্ক: সিলেট থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সিলেট পর্বটি শেষ হতে যাচ্ছে  আজ বুধবার। এদিন দুটি ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স ও মিসবাহ-উল-হকের চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ম্যাঠে গড়াবে বেলা ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে টানা তিন জয় পাওয়া সিলেট সিক্সার্স ...

আজ খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি চার যুদ্ধজাহাজ উদ্বোধনে

নিজস্ব প্রতিবেদক: সমুদ্র সীমানায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনীর চারটি যুদ্ধ জাহাজ উদ্বোধনী আজ খুলনা যাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নিশাণ, দুর্গম, হালদা ও পশুর নামে জাহাজগুলো নির্মাণে ৯৪২ কোটি টাকা ব্যয় হয়েছে। খুলনা শিপইয়ার্ড আন্তর্জাতিক মানের এ যুদ্ধ জাহাজগুলো নির্মাণ করে। বুধবার খুলনার খালিশপুরের তিতুমীর নেভাল জেটিতে নবনির্মিত জাহাজগুলোর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। নৌ বাহিনীর সূত্র ...

ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্সে (বিডিএস) ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় গৃহীত হওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এদিন পরীক্ষার্থীরা ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না ...

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলীয়া গ্রামে হত্যার মামলায় ৩জনের যাবজ্জীবন ও বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। মঙ্গলবার সকালে আদালতে দুইজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু সায়িদ, আবদুল্লাহ আল মামুন ও উজ্জল। এদের সবার বাড়ি মানিকগঞ্জের ...

বিশ্বজিৎ হত্যার ৩ আসামি ছাড়া পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজিৎ দাস হত্যা মামলার উচ্চ আদালত থেকে খালাস পাওয়া তিন আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের তিনজনকে ওই মামলা থেকে খালাস দেন। মুক্তিপ্রাপ্তরা ...

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তানি চ্যানেল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে গেলো ৪ নভেম্বর। এরই মধ্যে ৪টি ম্যাচ হয়ে গেছে। ম্যাচগুলো শুধু সম্প্রচার করেছে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা ও গাজী টিভি। এখন বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী বাংলাদেশি, বাঙালি ও ক্রিকেটপ্রেমীরাও তা উপভোগ করতে পারবেন। বিপিএল-২০১৭ সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার। ফলে পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, ...