১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২২

box

পত্রিকায় লিখে কী হবে? আমরা তো বিচার পাব না

নিজস্ব প্রতিবেদক: খুলনার বাজুয়া এসএন কলেজ ছাত্রলীগ সভাপতির হাতে লাঞ্ছিত হয়ে দাকোপ উপজেলার এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জয়ি মন্ডল (২০) বাজুয়া এলবিকে সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। সোমবার সকালে কলেজ হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। জয়ি দাকোপ উপজেলার বানীশান্তা ...

৩৭’র মৌখিক ও ৩৮তম বিসিএস প্রিলিমিনারির তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত পিএসসির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একাধিক বিসিএস ...

যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ মেলা চলবে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। নির্ধারিত সময় অনুযায়ী রাত আটটায় শেষ হওয়ার কথা এই মেলা। তবে মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানানো হয়েছে, মেলায় যতক্ষণ পর্যন্ত করদাতারা থাকবেন ততক্ষণ মেলা চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে চলমান মেলায় মঙ্গলবার দুপুর তিনটার দিকে মাইকে ঘোষণা করা হয়, যতক্ষণ পর্যন্ত সেবা গ্রহীতারা আসবেন ততক্ষণ সেবা দেয়া ...

সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় নামছে ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ এক জয় তুলে নেয় ইন্ডিয়া। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সেদিন জয় দিয়েই আশিষ নেহরাকে বিদায় জানায় ভারতীয় ক্রিকেট। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচটিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে, সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ...

কিমকে থামাতে সামরিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক মিসাইলের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র। চলছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে নিজের সামরিক বাহিনীকে ঢালাওভাবে সাজাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই সামরিক খাতে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মন্ত্রীসভায় চিঠি লিখলেন তিনি। এ ব্যাপারে সোমবার মন্ত্রীসভার উদ্দেশে চিঠি লেখেন তিনি। সেই চিঠিতেই হোয়াইট হাউসের তরফে ...

সন্তান পেটে রেখে সেলাই, সেই সিভিল সার্জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার মতো দায়িত্বে গুরুতর অবহেলার কারণ ব্যাখ্যা দিতে কুমিল্লার সিভিল সার্জন মজিবুর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্বাস্থ্য অধিদফরেরের মহাপরিচালকের নিকট জমা দিতে বলা হয়েছে। তলবকৃত ...

দেশে ফোরজি সেবা দিতে প্রস্তুত রবি-এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক: রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করতে রবি ও এয়ারটেল প্রস্তুত রয়েছে। এখন সরকারের অনুমোদন পেলেই এই সেবা দেশব্যাপী বিস্তৃত করা হবে।’ রবিবার রাজধানীর একটি হোটেলে এয়ারটেলের প্যাকেজে ফোরজি ফোন নকিয়া টু অবমুক্তকালে তিনি এসব কথা বলেন। মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমরা(রবি ও এয়ারটেল) ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য প্রয়োজনীয় ...

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: সাংসদ রানার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার চার্জগঠন বাতিল চেয়ে রিভিশন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন আইনজীবী হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ...

বিজয় আমাদের হবেই: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ‘গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, ভবিষ্যতেও এ সংগ্রাম চলবে। বিজয় আমাদের হবেই’ এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার ক্ষমতাসীনরা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।’ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ...

কাবুলে টিভি চ্যানেলে গ্রেনেড-গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শামসাদ টিভি চ্যানেল স্টেশনে গ্রেনেড হামলা ও গুলি করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমকক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে, পুলিশ বলছে হামলায় কতজন নিহত ও আহত হয়েছে তা এখনো জানা যায় নি। দৈনিক দেশজনতা /এমএইচ