আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সম্মাননা নাগরিকত্ব পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গতকাল সোমবার প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে প্যারিসের মেয়র ড. মুহাম্মদ ইউনূসের হাতে এ সম্মাননা সনদ তুলে দেন। এসময় প্যারিসের মেয়র হিদালগো বিশ্ব অর্থনীতি ও সামাজিকতায় ড. মুহাম্মদ ইউনূসের অবদান ও বিশেষ করে ২০২৪ সালে ফ্রান্সে অলিম্পিক আয়োজনে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা তুলে ধরেন। ড. মুহাম্মদ ইউনূস ...
box
কালকিনিতে প্রধান শিক্ষক নেই ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলায় ১৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৩টিতে প্রধান শিক্ষক নেই। এসব প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে। এতে করে সঠিকভাবে দায়িত্ব পালন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়াও প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোর অনেক উন্নয়নমূলক কাজ থেমে রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পৌর এলাকায় একজন, উপজেলার গোপালপুর ইউনিয়নে দুজন, কাজীবাকাই ...
কামিল পরীক্ষার ফল প্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৫ এর ১ম ও ২য় পর্বের ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৫ এর ১ম ও ২য় পর্বের ফল প্রকাশ করা হবে। ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ...
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেয়নি সরকার: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থেকে সরকার বিএনপিকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। দৈনিক দেশজনতা/এন এইচ
দেশে কাল অবমুক্ত হচ্ছে অপো এফ ফাইভ
নিজস্ব প্রতিবেদক: দেশের কাল অবমু্ক্ত করা হচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর নতুন ফোন। ফোনটির মডেল অপো এফ ফাইভ। অপো এফ ফাইভ বাজারের প্রথম ফোন যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাবহার করে আপনার সেলফি আরও সুন্দর দেখতে করে তুলবে। প্রফেশনাল ফটোগ্রাফার ও মেক আপ আর্টিস্টদের সাথে কথা বলে এই নতুন টেকনোলজি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। এর ফলে ফেলফিতে আপনাকে আরও ...
৬০০ এতিম শিশুকে বিনামূল্যে ম্যাচ দেখাবে সিলেট
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বিপিএল অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। তারপরও নিজেদের মাঠে পরপর দুইটি ম্যাচে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। তাই সিলেটবাসীর মনে আলাদা রকমের আনন্দ। সিলেটে বিপিএলের টিকিট নিয়ে হাহাকার দেখা গেছে। অনেকে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি ভিন্ন রকমের একটি উদ্যোগ নিয়েছে। তারা আজ ৬০০ এতিম শিশুকে বিনামূল্যে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ দিবে। ...
রোহিঙ্গাদের ওপর সামরিক বলপ্রয়োগ বন্ধের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর বলপ্রয়োগ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে মিয়ানমার সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। খবর: রয়টার্স। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনীর ...
সিডনিতে ক্লাসরুমে ঢুকে পড়ল গাড়ি, নিহত দুই শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি স্কুলের ক্লাসরুমে মঙ্গলবার চলন্ত গাড়ির ধাক্কায় দুই শিশু নিহত হয়েছেন। নিহত দুই শিশুর বয়স আট বছর এবং এরা দুইজনই বালক। এই ঘটনায় তিন বালিকাও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষকসহ আরো ১৬ শিক্ষার্থী ছোটোখাটো আঘাত পেয়েছেন বলে জানায় বিবিসি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনির একটি স্কুলের কাঠের দেয়াল ভেঙে একটি এসইউভি ক্লাসরুমটিতে ঢুকে ...
অবৈধভাবে পাথর তুলতে গিয়ে প্রাণ হারালেন ৪ শ্রমিক, নিখোঁজ ৫
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন চার শ্রমিক। আহত হয়েছেন আরও একজন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫ শ্রমিক। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত ...
জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর