১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৫

box

সেই টিটু রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রংপুরে ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতার টিটু রায়কে চারদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সোয়া একটার দিকে রংপুরের গঙ্গাচড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিবাংশু কুমার সরকার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল টিটুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ...

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতাল থেকে শামিম হাসান নীরব নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আটক নীরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম কামরুল ইসলাম বেনু সাংবাদিকদের জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন শামিম হাসান নীরব একজন ভুয়া ...

ত্রিশালে ‘বখাটেদের’ হামলায় স্কুলশিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে বখাটেদের হামলায় একজন শিক্ষক আহত  হয়েছেন। মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিতে এসে কেন্দ্রের সামনে ইভটিজিংয়ের শিকার হন ছাত্রীরা। এসময় প্রতিবাদ করায় আবুল মনসুর নামে ওই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। আবুল মুনসুর ত্রিশাল বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তার জানান, আহতের মুখে ...

জিম্বাবুয়েতে প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেই সেনা ‘অভ্যুত্থান’

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গার অনুগত বাহিনী মঙ্গলবার রাতে এর নিয়ন্ত্রণ নেয়। এরপর বুধবার ওই টেলিভিশনেই এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের এই অভিযান পরিচালিত হয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা ‘অপরাধীদের দলকে’ লক্ষ্য করে। তবে ৯৩ বছর বয়সী মুগাবে ও তার পরিবার ‘সুস্থ ও ...

খালেদা জিয়া আদালতে যাবেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দিতে বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হবেন। ওই আদালতে ...

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েক বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের ...

হবিগঞ্জে ছাত্রদল নেতা কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০)এর গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল টহল পুলিশ বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ...

বৃষ্টির কারণে বিপিএলের খেলা শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে প্রিমিয়ার লিগে বুধবার বেলা ১টার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরুর আধ ঘন্টা আগে থেকে হঠাৎই গুড়ি গুড়ি বৃষ্টি। যেকারণে নির্ধারিত সময়ে খেলার টস অনুষ্ঠিত হতে পারেনি। কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট। আগের দিনই খুলনা ৪ উইকেটে হেরেছে ঢাকার বিপক্ষে। এদিন আবার সিলেটের মুখোমুখি হতে ...

পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। নিহতের নাম সরবানু (৮০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ...

দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মর্গ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গুম ও নিখোঁজদের প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও অনেকে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করেছে আবার অনেকেই স্বেচ্ছায় বের হয়ে এসেছেন। বর্তমানে যারা নিখোঁজ আছেন তারাও বের হয়ে ...