১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৪

box

মিশর থেকে আনা দুই বিমানে গচ্চা ৩০৫ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: মিশর থেকে দুটি উড়োজাহাজ ভাড়া নেয়ার এক বছরের মাথায় ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ঠিক করতে গিয়ে অনেকটা খাজনার চেয়ে বাজনা বেশি হওয়ার অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। উপায় না দেখে মেয়াদপূর্তির এক বছর আগেই ৩০৫ কোটি টাকা গচ্চা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে বিমান দুটি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়ায় নয় সরাসরি বিমান কিনে সেবার মান ঠিক রাখলে মুনাফা আরো বাড়বে। ...

১০ বছরেও কিনারা হয়নি বেনজির ভুট্টো হত্যাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৭ সালের ২৭ জানুয়ারি ১৫ বছর বয়সী এক আত্মঘাতি বোমারুর হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বিবিসি জানায়, যে কিশোর সে আত্মঘাতী হামলা চালিয়েছিল তার নাম বিলাল। রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষ করে বেনজির ভুট্টো যখন তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সে সময় বিলাল তাকে গুলি করে এবং পরে আত্মঘাতি হামলা চালায়। পাকিস্তানি তালিবান সে হামলার ...

ঠাকুরগাঁওয়ে ভস্মীভূত ১১ বসতবাড়ি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ইউনিয়নের মহিষমারী হাজীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্য ও ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিষমারী হাজীপাড়ার আব্বাস আলীর রান্না ঘর ...

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সেচ্ছাসেবক লীগ নেতা ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক। ভাষানটেক থানাধীন পিআরপি স্কুলের বিভিন্ন মাদক স্পটে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ১০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদ জানান, অভিযান চালিয়ে রাত ১০টায় তাদেরকে ...

বিটকয়েন লেনদেনে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কারেন্সি বিটকয়েন তথা ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের স্বীকৃত বা বৈধ মুদ্রা নয়। এসব মুদ্রার বিপরীতে কোনো আর্থিক দাবিও করা যাবে না। তাই এ ধরনের মুদ্রায় লেনদেন ও প্রচারণা থেকে বিরত থাকতে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার ওয়েবসাইটে বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ভার্চুয়াল মুদ্রা তথা বিটকয়েন, ইথেরিয়াম, ...

দেশে-বিদেশে টাইগারদের সফলতার বছর

নিজস্ব প্রতিবেদক: আর কয়েকদিন পরই ক্যালেন্ডারের পাতায় হাজির হবে নতুন একটি বছর। শুরু হবে নতুন হিসাব নিকাশ। তবে, নতুন বছর শুরুর আগে একটু পেছনের দিকে ফেরা যাক। দেখে নেয়া যাক ২০১৭ সালে টাইগারদের পারফরম্যান্স। এই বছর টাইগারদের বেশিরভাগ ম্যাচই ছিল বিদেশে। তাই চ্যালঞ্জটাও ছিল একটু বেশি। তবে, মাশরাফি-সাকিব-মুশফিকরা সেই চ্যালেঞ্জ ভালোভাবেই মোকাবেলা করেছেন। সফলতার পাশাপাশি টাইগারদের ব্যর্থতাও ছিল। কিন্তু জয়ের ...

রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশন ও টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের ...

জেরুজালেম ইস্যু: জাতিসংঘে বরাদ্দ কমাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় সংস্থাটিতে বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ান বলেছে, জাতিসংঘে মার্কিন মিশন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আগামী ২০১৮-১৯ বাজেটে যুক্তরাষ্ট্র ...

৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত ১০টার সময় টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকা থেকে রশিদ উল্লাহকে (৫০) আটক করা হয়। রশিদ উল্লাহ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী ...

বিবস্ত্র করে পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য এনে না দেওয়ার কামরুল হাসান নামের এক যুবককে পেটানোর ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কমিটিকে ...