১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০২

box

এসএসসি পরীক্ষার সময় ‘ফেসবুক-টুইটার’ বন্ধ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন ৩ ঘণ্টা সারাদেশে ফেসবুক-টুইটারসহ সব সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি আরও বলেন, অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। ...

জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুরে জিম্বাবুয়েকে মাত্র ২১৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। হিথ স্ট্রিকের শিষ্যদের কাছে তামিম-সাকিব ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাহমুদউল্লাহ-নাসিররা। বাংলাদেশের দলীয় ১৪৬-১৭০ মাত্র ২৪ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়েছে মাশরাফি বাহিনী। এ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। তামিম-সাকিব ছাড়া কেউই জিম্বাবুয়ের বিপক্ষে উইলোটা শক্ত হাতে ...

ঘুষ লেনদেনে সাময়িক বরখাস্ত মোতালেব-নাসির

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (প্রেষণ শাখা- ১) থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।গত ২১ জানুয়ারি রাতে মোতালেব হোসেন ও নাসির উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। ডিবি ...

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানী-নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইল-ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহতরা হলেন-নানী মনোজা বেগম (৪৫) এবং দুই বছরের বয়সী নাতনি সাদিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দত্তপাড়া এলাকায় লোহাগড়ার কালনাঘাটগামী একটি ট্রাক একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা নানি ও নাতনি ...

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক চলছে। এ মামলার অপর আসামি কাজী সফিমুল হকের যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবী আহসান উল্লাহ। এর আগে বেলা ১১ টা ৩৯ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্টও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা ...

শতরানের জুটি গড়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে দারুণ শুরু করেছিল গ্রায়েম ক্রেমারের দল। তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের ওপেনার এনামুল হককে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিস। কিন্তু দ্বিতীয় উইকেটে শত ...

লৌহমানবী হয়েও জনতার হৃদয়ে

আন্তর্জাতিক ডেস্ক: সমর্থক-ভক্তদের কাছে তিনি লৌহমানবী। নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। শুধু নিজ দেশেরই নন, তিনি আফ্রিকা মহাদেশেরই প্রথম নারী প্রেসিডেন্ট। দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় নোবেল পুরস্কারেও ভূষিত হন। তিনি লাইবেরিয়ার সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ (৭৯)। গতকাল সোমবার তাঁর এক যুগের শাসনক্ষমতার সমাপ্তি হলো। আফ্রিকার এই লৌহমানবীকে কীভাবে মনে রাখবে মানুষ? নানা সাহসী ভূমিকার ...

বিশ্ব রেকর্ড গড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮৪ রানের ইনিংস খেলেছেন তামিম। প্রথমবার অপরাজিত থাকলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান এই বাঁহাতি ওপেনার। তবে পরের ইনিংসটি একটা বিশ্ব রেকর্ডের খুব কাছে নিয়ে যায় তাকে। সেটা ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের। এই রেকর্ডটির মালিক ছিলেন সাবেক লঙ্কান ওপেনার কিংবদন্তি বিস্ফোরক ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া। তাকে টপকে শীর্ষে উঠে যেতে এদিন মিরপুরে তামিমের প্রয়োজন ছিল ...

সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে রিজভী সরকারপ্রধানের উদ্দেশে বলেন, আপনার দিন শেষ। আপনার বিদায়ঘণ্টা বেজে গেছে। এই ঘণ্টা আপনার জন্য বাজছে। আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ...

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার ...