নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশের বিজ্ঞাপন থেকে যে আয় করে তার ওপর করারোপ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার (০৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ফেসবুক নিয়ে কথা হয়েছে। তারা যা আয় করে আমরা তার ওপর ট্যাক্স ধরবো। এটি করা ...
box
সরকারি ‘এজেন্ট’ দিয়ে ভিসির বাসভবনে হামলা : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্ররতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে নিয়ে যেতে সরকারিই তাদের ‘এজেন্ট’ দিয়ে ঢাবি ভিসির বাসভবনে হামলা করা হয়েছে। তিনি বলেন, দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে আটক কিংবা গ্রফতার করেনি। এ হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির ...
কোটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে কোটা প্রথা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- আসিফ নজরুল তার স্ট্যাটাসে বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধটা হয়েছেই বৈষম্য আর বঞ্চনা দুর করার জন্য। এই যুদ্ধটা সত্যি ...
রাসায়নিক হামলার জন্য দায়ী রাশিয়া ও ইরান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার একটি সামরিক ঘাটিতে সোমবার সকালে বিমান হামলায় কমপক্ষে ১৪ জন মারা গেছেন। হামলার ঘন্টাখানেক আগে যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তার প্রতিপক্ষ বাশার-আল-আসাদকে ‘মূল্য চুকাতে হবে’ বলে হুমকি দিয়েছিলেন। সিরিয়া ও তার মিত্র রাশিয়া হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেশকিছু সিরিয়ান সৈন্য এ হামলায় নিহত হন আরো কমপক্ষে ৩০ জন আহত হন। তবে ...
মতিয়াকে বিকেল ৫ টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: সোমবার রাতে জাতীয় সংসদে কোটাবিরোধী আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালিয়ে দেয়ায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ আল্টিমেটাম দেন।
প্রতি বছর ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গড়ে বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে থাকে। তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫ টি দেশে ১ কোটি ১৬ লাখ ৬ হাজার একশত একাত্তর জন কর্মী কর্মসংস্থানের জন্য গমন করেছেন। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) ও রাজশাহী-৩ ...
কলকাতা-চেন্নাই ম্যাচ নিয়ে সংশয়
স্পোর্টস ডেস্ক: আজ সন্ধ্যায় তামিলনাড়ুতে গড়ানোর কথা এবারের আইপিএলের পঞ্চম ম্যাচ। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। তবে অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে কাভেরী নদীর পানির হিস্যা নিয়ে আন্দোলন। আরও এক দফা আন্দোলনে নেমেছেন তামিলনাড়ুর অধিবাসীরা। প্রাণকেন্দ্র চিপাউক স্টেডিয়ামের চারপাশ। শঙ্কা জেগেছে, এ আন্দোলনের মুখে ম্যাচটি নির্বিঘ্নে হবে তো? ম্যাচটি বাতিল বা স্থগিত করতে চাপ দিয়ে যাচ্ছেন ...
স্ত্রীর পরকীয়ায় প্রেমিককে হত্যা, আদালতে জবানবন্দি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বক্তাবলী লক্ষ্মীনগর এলাকায় পুলিশ সোর্স আলমগীর হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় ইটখোল শ্রমিক দেলোয়ার হোসেনকে ইয়াবা সেবন করিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আলমগীরের সঙ্গে তার আরও দুই বন্ধু অংশ নেয়। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন। মামলার তদন্তকারী অফিসার এসআই শাফিউল আলম বলেন, হত্যাকাণ্ডে নিহত ...
ভারতে বাস খাদে: নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে চালক ও দুই শিক্ষকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭টি শিশু। কাংড়া জেলার নুরপুরের চেলি গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। মারা যাওয়া শিশুদের বয়স ১০ বছরের নিচে। হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ হতাহতের খবর ...
রংপুরে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক সিরাজুল ইসলামকে ঘুষের ৬০ হাজার টাকাসহ আটক করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নিজ অফিসকক্ষে ঘুষের টাকা লেনদেন করার সময় আটক করা হয়। জানা গেছে, দুদকের কাছে গোপন তথ্য ছিল রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বিভিন্ন কাজে হয়রানি করা হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর