বিদেশ ডেস্ক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নতুন আঘাত হানল যুক্তরাষ্ট্র। এখন থেকে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। এতে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য ...
সদ্য সংবাদ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন পাওয়ায় আজ সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন তিনি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া দলটির পাঁচ নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সে অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী ...
খালেদার নাইকো মামলার চার্জ শুনানি ফের পেছাল
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানির তারিখ আবারো পেছান হয়েছে। তার আইনজীবীদের করা সময় বাড়ানোর আবেদন গ্রহণ করে আদালত ৩০ মে (বৃহস্পতিবার) পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ১৯ মে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন। এদিন অসুস্থতার জন্য ...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে প্রাইভেটকারে ধাক্কায় আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার পর পল্লবী থানার পুলিশ আমিনকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ধানের ন্যায্য মূল্যের দাবিতে সমাবেশসহ বিএনপির ৫ দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক তার ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষকের ধানসহ সকল প্রকার ফসলের ন্যায্যমূল্য দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন ...
এসএ পরিবহনের অফিস থেকে ১ লাখ ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আজ রবিবার ভোরে উত্তরায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব সূত্র। উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউয়ের এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানটি পরিচালিত হয় র্যাব-৩, সিপিসি ...
ভারতে শেষ দফার ভোটগ্রহণ চলছে
বিদেশ ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। আট রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার শেষ ধাপের ভোটযুদ্ধ। আজকের এই ধাপের ভোটগ্রহণে ভারতের সবার নজর থাকছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যের ৯টি আসনে ভোট হবে; কিন্তু গত কয়েক ধাপের ভোটগ্রহণের সময় সহিংসতা, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ও রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র বাগযুদ্ধ, বিজেপির সভাপতি অমিত মাহের রোড শোতে হামলা ও কলকাতায় ...
না ফেরার দেশে অভিনেত্রী মায়া ঘোষ
বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়া ঘোষের বড় ছেলে দীপক ঘোষ রাইজিংবিডিকে বলেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে মা দেহত্যাগ করেছেন। আজ (রোববার) সকালে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’ জানা যায়, ২০০০ সালে মায়া ঘোষের ...
তারাবি শেষে ফেরার পথে লাইব্রেরিয়ানের বুকে ছুরিকাঘাত
অনলাইন পাবনার চাটমোহর উপজেলায় তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আবু হানিফ (৪৮) নামে এক ব্যক্তিকে জখম করা হয়েছে। শনিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চূর্ণকারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে এবং হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামে একজনকে আটক করেছে ...
‘দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না খালেদা জিয়া’
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সন্ধ্যায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান। দলীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর