১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

সদ্য সংবাদ

তৃতীয়বার বিয়ে করছেন স্কারলেট

বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অ্যাভেঞ্জার্স খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন। সম্প্রতি উপস্থাপক কলিন জোস্টের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে এখনো বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি। একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কারলেট ও কলিন। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার প্রিমিয়ার শোতে সর্বশেষ দুজনকে একসঙ্গে রেড কার্পেটে হাটতে দেখা যায়। ...

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে দাঙ্গায় তিন কারারক্ষীয় সহ ৩২ জন নিহত হয়েছেন। সোমবার জঙ্গিগোষ্ঠী আইএসের দণ্ডপ্রাপ্ত বন্দিরা এই দাঙ্গা শুরু করে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রবিবার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরের প্রথম শ্রেণীর একটি কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে বন্দি জঙ্গিরা ছুরি নিয়ে হামলা ...

ম্যাডাম শয্যাশায়ী, জাউ খেয়ে বেঁচে আছেন: রিজভী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি এখন শয্যাশায়ী। জাউ খেয়ে কোনোরকম বেঁচে আছেন। প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা করেছেন বলেও অভিযোগ করেন রিজভী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন,‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়াকে আপনি হত্যা করতে চাচ্ছেন। লন্ডনে আপনার মনের আসল কথা প্রকাশ ...

বঙ্গোপসাগরে আগামী ৬৫ দিন মাছ ধরা বন্ধ

দেশজনতা অনলাইন : সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে আজ সোমবার থেকে বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের মাছ ধরা আগামী ৬৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী বসবাসের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং মাছের মজুদ ...

প্রতি বিঘাতে কৃষকের ক্ষতি ২ হাজার টাকা: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নিজেদের লোকদের টাকা লুটের সুযোগ করে দিতেই ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করেছেন। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কৃষি মন্ত্রী বলেছেন, কৃষকদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই।’ আগের রাতের ভোটের ...

ঈদের পর শুরু হবে দুর্বার আন্দোলন, বললেন খালেদা উপদেষ্টা

অনলাইন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ নিউইয়র্ক সিটির ব্রুকলিনে রবিবার সন্ধ্যায় ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’র উদ্যোগে ইফতার-পূর্ব এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আলম। ...

রাজধানীর আবাসিক এলাকায় ছাপাখানা, অগ্নিঝুঁকি

দেশজনতা অনলাইন : অগ্নি ঝুঁকিতে রাজধানীর নয়াপল্টন, পল্টন,  আরামবাগ ও ফকিরেরপুল এলাকা। আবাসিক এলাকা হলেও এখানে রয়েছে বিপুল সংখ্যক কাগজের দোকান ও ছাপাখানা। এসব ছাপাখানায় বিরামহীন চলছে কাগজে ছাপার কাজ। যে কোনো সময় এখানেও চুরিহাট্টার মতই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। জীবন ঝুঁকি নিয়েই তারা এই এলাকায় বাস করছেন বলে জানান। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ...

ডিম ভেঙে প্রতিবাদ : অস্ট্রেলিয়ার সেই সিনেটর আসন হারালেন

বিদেশ ডেস্ক নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় দেশটির অভিবাসন নীতিমালাকে দায়ী করেছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার অ্যানিং। হামলার জন্য মুসলিম অভিবাসনকে দায়ীকারী বর্ণবাদী এই সিনেটর নির্বাচনে তার আসন হারিয়েছেন। ফ্রেসার অ্যানিং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মার্চ মাসে ব্যাপক গণহত্যার কয়েক ঘণ্টা পর মুসলিম অভিবাসনের বিরুদ্ধে গালাগালি করে ব্যাপক নিন্দা কুড়ান। তার মাথায় একটি কাঁচা ডিম ভেঙে প্রতিবাদ জানায় ...

লড়তে চাইলে ইরানকে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করে দেয়া হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। রোববার রাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, যদি ইরান লড়তে চায়, তাহলে ইরানকে আনুষ্ঠানিকভাবেই ধ্বংস করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রকে কখনো হুমকি দেবে না! এরআগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছিলেন, আমরা নিশ্চিত… কোনো যুদ্ধ হবে না কারণ আমরা যুদ্ধ চাই না। আর এ অঞ্চলে ইরানকে মোকাবেলা করা যাবে ...

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক রাজধানীর হাজারীবাগের মধুসিটির সামনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন বলে জানায় র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে চা পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মনির (৪৫) ও গিয়াস (৩৩)। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তারা শ্রীমঙ্গল ...