নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার থেকে সারা দেশে শুরু হয়েছে দাওরায় হাদিসের পরীক্ষা। দেশের প্রায় ৭৩৭টি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষা দিচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। প্রথম দিনে দাওরায় হাদিসের বুখারি শরিফ দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। দাওরায় হাদিস পরীক্ষা উত্তীর্ণ কওমি শিক্ষার্থীরা মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমানের সনদ পাবেন। প্রথমবারে মতো তারা স্বীকৃতি পাবেন। ...
সদ্য সংবাদ
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
দেশজনতা ডেস্ক : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি খবিরউদ্দিন আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, রবিবার রাত ১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার মোটরসাইকেলে করে জনসভায় যাওয়ার সময় পঞ্চগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে বাসের ধাক্কায় মারা যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ; আর গুরুতর ...
ঝড়ে মুন্সীগঞ্জে ২০০ বাড়িঘর বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে আজ সোমবার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, রাঢ়ীখাল ও বাঘরা এলাকায় প্রায় ২০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে গেছে। দুইটি গাভী মারা গেছে। অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঘোলঘরস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরও ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঝড়ের পর বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। গাছপালা ...
সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল
দেশজনতা ডেস্ক : ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এ রায় দেন। সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন দিয়ে শুনানি শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। এর আগে গতকাল রোববারও একই ...
মতিঝিলে হোটেল থেকে লাশ উদ্ধার
দেশজনতা ডেস্ক : রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত আসমা হোটেলের একটি কক্ষ থেকে রোববার রাত সোয়া ১১টায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসমা হোটেলের ব্যবস্থাপক জুয়েল মিয়া জানান, জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি ...
রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক: রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে আজ (সোমবার) থেকে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় এ বছর খোলাবাজারে চিনি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, ছোলা কেজিপ্রতি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। রোজা সামনে রেখে ...
আজ ফের সাইবার হামলার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে সাইবার হামলার হুমকি বেড়ে চলেছে। আজ এ হামলার শিকার হওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোলের নির্বাহী পরিচালক রব ওয়েইনরাইট এ কথা বলেছেন। কম্পিউটার ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করা শুক্রবারের সাইবার হামলার ব্যাপকতা রোববার পর্যন্ত আরও বেড়েছে। রব ওয়েইনরাইট রোববার বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়েছে। হামলার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ২ ...
আপিল বিভাগ লজ্জিত !
নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশ করতে ফের দুই সপ্তাহের সময় পেল সরকার। তবে গেজেট প্রকাশে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ। সোমবার সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আবারো সময় আবেদন করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বেধীন আপিল বেঞ্চ আবেদন গ্রহণ করে দুই সপ্তাহ সময় দেন। একই সঙ্গে সরকার পক্ষের ...
২৯০ রানের লক্ষে ব্যাট করছে আয়ারল্যান্ড
অনলাইন প্রতিবেদন: ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মালাহাইড, ডাবলিনে আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান করে। নিউজিল্যান্ডের ব্রুম সবোর্চ্চ ৭৯ রান করেন। ২৯০ রানের লক্ষে এখন ব্যাট করছে আয়ারল্যান্ড। এম/এম / সময়: ২০: ১০
মৃত ব্যক্তি ও শিশুর বিরুদ্ধে চার্জশিট এসআই বরখাস্ত, প্রত্যাহার ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানায় করা মারামারি, চুরি, ঘর-বাড়ি ভাঙার মামলায় মৃত ব্যক্তি এবং ১১ মাসের এক শিশুর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল অালম ও ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার এবং মিরপুর জোনের ডিসি ও এডিসিকে সতর্ক করা হয়েছে। রবিবার পুলিশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর