নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় মন্ত্রী ও এমপিদের আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ সতর্ক করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। এলাকার সঙ্গে যোগাযোগ না থাকলে, এলাকাবাসীর আস্থাভাজন না হলে, এলাকার মানুষ তাদের প্রয়োজনে এমপি-মন্ত্রীকে কাছে না পেলে, ...
সদ্য সংবাদ
অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার মাদক বিক্রেতা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার খন্দকিয়া এলাকা থেকে একটি বন্দুক ও এক হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার মো. আজম (৩৫) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। সোমবার সকালে খন্দকিয়া ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ থানার ওসি মো. মহসিন। একটি দেশীয় হালকা বন্দুক ও ...
বিএনপি ও জামায়াতের ২২ নেতা-কর্মীর জামিন
দেশজনতা ডেস্ক: গাইবান্ধায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কাচারী বাজারে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ...
নতুন ভিসি পেল যবিপ্রবি
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। ৩৯ দিন পদ খালি থাকার পর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও ...
বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ২৩ মে
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানির দিন আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার বকশী বাজারে স্থাপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ দিন ধার্য করেন। পূর্বনির্ধারিত দিনে আজ আইনজীবীদের মাধ্যমে খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন মুলতবি চেয়ে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। আবেদনে উল্লেখ করা হয়, আদালত ...
ইয়েমেনে ছড়িয়ে পড়েছে কলেরা, জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক: কলেরা রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় ইয়েমেনের রাজধানী সানা কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানার হাসপাতালগুলো কলেরা রোগীতে উপচে উঠেছে বলে জানিয়েছে বিবিসি। গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে তীব্র খাদ্যাভাব বা প্রায় দুর্ভিক্ষ চলছে, এতে ক্ষুধার্ত মানুষের মধ্যে কলেরা দ্রুত ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছে না। ইয়েমেনে ইরানি সমর্থিত হুতি এবং ...
সেনানিবাস এলাকায় অপরাধের জরিমানা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: সেনানিবাস এলাকায় ৪৩টি অপরাধের জন্য আর্থিক জরিমানা বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে সেনানিবাস আইন, ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের ...
মঙ্গলবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাদণ্ডাদেশ বিরুদ্ধে সাঈদীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার (১৬ মে) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার দলের আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা ...
বছরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
দেশজনতা ডেস্ক: সমুদ্রের ইকোনোমিক জোনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের গেজেট বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে প্রতিবছর এ সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ...
আপন জুয়েলার্স ও রেইনট্রির মালিককে তলব
নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ, ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইনট্রি এর মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ সোমবার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে সোনা ও হীরা আটক করা হয়। এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুত রাখা ছিল। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর