অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বেগম জিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় তিনি এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘যুক্তরাজ্যে ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা।’ বার্তায় সন্ত্রাসী হামলায় আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি ছবিও পোস্ট করা ...
সদ্য সংবাদ
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রকৃতির জন্য ক্ষতিকর এমন কাজ থেকে আমরা বিরত থাকি। প্রকৃতিকে বাঁচাই, নিজেও বাঁচি- এটাই হোক এবারের বিশ্ব পরিবেশ দিবসে সকলের অঙ্গীকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের ...
ঢাবি‘র সিনেট অধিবেশন আগামী ১৭ই জুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সনের বার্ষিক অধিবেশন আগামী ১৭ই জুন অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশন শুরু হবে। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন ...
ফের ৫ জানুয়ারির নির্বাচন হলে পতাকাও হাতছাড়া যাবে’: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নেতৃত্বে দেশে ৫ জানুয়ারির মতো আর কোনও প্রহসনের নির্বাচন হলে দেশ থেকে বাংলাদেশের পতাকাও হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার (০৪ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এ আলোচনা সভার আয়োজন ...
লংগদুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে জন্য সরকার কঠোর থাকবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার ...
১০ কোটি ডলার অনুমোদন দেবে বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রপ্তানি বহুমুখীকরণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। রোববার ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির উচ্চপর্যায়ের সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, পাদুকা, প্লাস্টিক ও ...
বাতিল হচ্ছে যুক্তরাজ্যের ৮ জুনের আগাম নির্বাচন!
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার স্থগিত করেছে। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর সন্ত্রাসী হামলার শিকার হল যুক্তরাজ্য। এর আগে ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে জঙ্গি হামলায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির রাজনৈতিক দল ...
অজ্ঞান পার্টির সদস্যসহ গ্রেফতার ১৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া দুই জালিয়াত এবং গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের জানান, পল্টন এলাকা থেকে গ্রেফতার চক্রটির সদস্যরা মানুষকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। গ্রেফতারকৃরা হলেন- ...
সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ
নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারও সাংবাদিকদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে ইফতার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি, জ্যেষ্ঠ্ সাংবাদিকসহ ...
লন্ডন হামলা: ভ্রমণ নিষেধাজ্ঞায় আরো কঠোর হতে ট্রাম্পের পরামর্শ
অনলাইন ডেস্ক: লন্ডন হামলায় ব্রিটেনকে ভ্রমণ নিষেধাজ্ঞা বহালের বিষয়ে আরো কঠোর হতে আহবান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ওপর ভিত্তি করে তার বহুল বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল করার পক্ষে আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। লন্ডন হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে বলেছেন, আমাদেরকে আরো স্মার্ট হতে হবে। আরো নজরদারি বাড়াতে হবে। আরো কঠোর হতে হবে। আমাদের অধিকার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর