৫ই মার্চ, ২০২৬ ইং | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২৫

ঢাবি‘র সিনেট অধিবেশন আগামী ১৭ই জুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সনের বার্ষিক অধিবেশন আগামী ১৭ই জুন অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশন শুরু হবে। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। এতে সভাপতিত্ব করবেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ