১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

সদ্য সংবাদ

এমভি নাসরিন ডুবি : ১৪ বছর পর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০০৩ সালে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি নাসরিন-১ ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের রায়ে নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহত অবস্থায় বেঁচে থাকাদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ...

রাজধানীতে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দুই স্থানে পৃথক অভিযান চালিয়ে জাল নোট ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বংশাল থানা এলাকা থেকে রোববার রাতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের (পূর্ব) ডেমরা জোনাল টিম। এরা হলেন- মো. লিটন (২৮), মো. ...

রামপুরা-বনশ্রী রোডে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে আমুলিয়া পর্যন্ত সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী এমএমজি সারোয়ার (পায়েল) এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জাহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম সারোয়ার ...

ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করলে সাত বছরের জেল

নিজস্ব প্রতিবেদক: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করলে চাঁদা আদায়কারীর দুই থেকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। এমন বিধান রেখে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয় হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ...

ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে পরিবেশ রক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে দুর্নীতির স্বার্থে সরকার পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে পরিবেশকে রক্ষা করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব ‘পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল ...

১১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে মে মাসে: বাংলাদেশ মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মে মাসে দেশে মোট ১১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৪ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ২৫ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৬ জন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২১ জনকে। এ ছাড়াও ৪৫৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। দেশের মোট ১৪টি ...

কাশ্মীরে ভারতীয় সৈন্যদের সাথে সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক: গোলযোগপূর্ণ কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে হামলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এক মুখপাত্র বলেন, হামলাকারীরা ভোরের আগে ভারত অধিকৃত কাশ্মিরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি ক্যাম্পের বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়। সিআরপিএফের মুখপাত্র ভুবেশ চৌধুরী বলেন, ‘তারা ...

জঙ্গিবাদ প্রচারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ থেরেসা মে’র

অনলাইন ডেস্ক: লন্ডন হামলার পর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জঙ্গি ইসলামী মতাদর্শ প্রচারের নিরাপদ জায়গা করে দেবার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইবার স্পেসে অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয় বলে অভিযোগ করে তেরেসা মে বলেন, এ ধরণের কর্মকা- বন্ধে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি থাকা প্রয়োজন। অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলেছে, এ সমস্যা নিরসনে গুগল ইতিমধ্যেই কয়েকশ’ মিলিয়ন ডলার খরচ ...

জামায়াত-বিএনপি দমনে অভিযান, নিহত ৬: মঙ্গলবার হরতাল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জামায়াত ও বিএনপি নেতা কর্মীদের ধরতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানকালে বিভিন্ন স্থানে সংঘর্ষে গুলিতে ৬ জামায়াত কর্মী নিহত হয়েছে। এর মধ্যে দেবহাটার পদ্মশাঁখরায় দুইজন, সখিপুরে দুইজন এবং সদরের দুইজন নিহত হয়েছেন। সদরে নিহত দু’জন হলেন সাতানি গ্রামের আহাদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৫), শিয়ালডাঙ্গা গ্রামের ইলিয়াস সরদারের ছেলে সায়েববাবু। অপর চারজনের নাম-পরিচয় এখনো জানা ...

ভারতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২ ও আহত ১৯

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। আহতদের হাসপাতাল নেয়া হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। দুর্ঘটনায় আহত-নিহতদের কারো পরিচয় এখনও পাওয়া যায়নি। বারৈলি হাসপাতালের চিকিৎসক ...