১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

সদ্য সংবাদ

এমপি হারুনকে আবার আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে পুনরায় হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। কোটি টাকার চেক প্রতারণা মামলায় তাকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া জানিয়েছেন, আজ এ মামলায় এমপি হারুনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এমপি হারুন ...

বাসের ধাক্কায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নিহত হয়েছেন। মাসুদ আলম নামে ওই শিক্ষার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা। আজ সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহত মাসুদ আলম (২৬) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনাবিষয়ক সহসম্পাদক। মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ...

গফরগাঁওয়ে বজ্রপাতে ৫ গাভীর মৃত্যু

  গফরগাঁও  প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বজ্রপাতে ৫ টি গাভীর মৃত্যু হয়েছে। জানা যায়, গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাতে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া গ্রামের জজ মিয়ার ২টি, আবুল মুনসুরের ১টি ও আনোয়ার হোসেনের ১টি গাভী এবং পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া উজানচর গ্রামের মোশাররফ হোসেনের ১ টি গাভী ঘটনাস্থলেই মারা যায়। ক্ষতিগ্রস্তরা ৫ টি ...

আগারগাঁওয়ে দালাল চক্রের ১৫ জনকে সাজা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-২ সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. অহিদ উল্লাহ সরকারের নেতৃত্বে সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা অভিযানে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়। ...

ঈদে শপিংমলগুলোতে বিশেষ নিরাপত্তা দিবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বড় বড় শপিংমলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ছিনতাই, পকেট কাটাসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মতো যন্ত্রপাতি স্থাপন করে বড় বড় শপিংমলে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ডিএমপির পক্ষ থেকে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ...

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনাসভা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ “আমি প্রকৃতির,প্রকৃতি আমার” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন বেসরকারী সংগঠনের সহায়তায়  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে র‌্যালী শেষে উপজেলা হল রুমের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক। ...

গফরগাঁওয়ে এমপির সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেট এর নেতৃত্বে কর্মকর্তারা ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে। গত রোববার বিকেল ৪ টায় দিকে উপজেলার বাগুয়াস্থ গ্রামের এমপি সাহেবের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুরুতেই ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গফরগাঁও উপজেলা দুর্নীতি ...

সাঁথিয়ার আতাইকুলায় ২৩ কেজি গাজা উদ্ধার: ৩ জন আটক

 পাবনা সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ২৩ কেজি গাজা উদ্ধার ও ৩ জনকে আটক করেছে। থানা সূত্রে জানা যায় রবিবার রাতে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একদল ফোর্স সুজানগর-আতাইকুলা সড়কের আতাইকুলা দক্ষিণ পাড়ার শহিদ চৌধুরির বাড়ীর পশ্চিম পার্শ্বে ওৎ পেতে থেকে আতাইকুলা অভিমুখি একটি যাত্রী বাহী ব্যাটারী চালিত ইজি বাইকের ...

‘বিদেশে কর্মী নিয়োগে দালাল প্রতিরোধে ১০ বছর কারাদণ্ড’

নিজস্ব প্রতিবেদক: সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, কর্মী নিয়োগে দালাল বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম হ্রাসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অন্যূন ৫ লাখ টাকা অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ আইন প্রণয়ন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে একথা বলেন তিনি।  তিনি জানান, মোবাইল কোর্ট ...

‘ঘাটতি পূরণে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে গত বছরের এ সময়ের তুলনায় চালে মজুদ কিছুটা কম রয়েছে। হাওর অঞ্চলে অকাল বন্যার কারণে যে ফসলহানী হয়েছে, সে জন্য ঘাটতি পূরণে সরকার ইতোমধ্যে বিদেশ হতে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুর ইসলাম এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানীর ...