১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩২

সদ্য সংবাদ

কক্সবাজার সমুদ্র সৈকতে শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সাথে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে আসে। সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় ...

ফাইল পাঠানো যাবে হোয়াটস অ্যাপে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে দারুণ একটি সুবিধা। এতদিন যে কাজ আপনি হোয়াটস অ্যাপে করতে পারতেন না, এবার সেই কাজই অনায়াসেই করতে পারবেন।এতদিন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে সবরকম ফাইল পাঠানো যেতো না। তবে এবার থেকে হোয়াটস অ্যাপে সব রকমের ফাইল পাঠানো যাবে অনায়াসেই। অ্যান্ড্রয়েড , আইওএস এবং উইন্ডোজ ...

পবিবার পরিজন ছাড়া বুকের মাঝে শূন্যতা নিয়ে প্রবাসে ঈদ আনন্দ

দৈনিক দেশজনতা ডেস্ক: পবিবার পরিজন ছাড়া বুকের মাঝে শূন্যতা নিয়ে ভিনদেশে ঈদ উদযাপন করা কত যে দুঃখ-কষ্টে ভরা তা একমাত্র প্রবাসীরাই বুঝেন। তাই নিজেকে একটু আনন্দিত করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবাসীরা ভিড় করে থাকেন। ঈদের প্রথম-দ্বিতীয়দিন বিকেল থেকে আমিরাত বিভাগের বুরুজ খলিফা, দুবাই মল, মামযার পার্ক, ক্রিক পার্ক, জুমেরা বিচ, শেখ জায়েদ মসজিদ, ...

ঈদুল ফিতরের দিনেও ভারত অধিকৃত কাশ্মীরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল ফিতরের দিনেও ভারত অধিকৃত কাশ্মীরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ বিপুল সংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছেন। কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলত মান্ডি ও আচাজিপোরা এলাকায় ঈদের নামাজের পরপরই মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিরাপত্তা বাহিনী। এতে ডেপুটি পুলিশ সুপার আশফাক আলম ও জঙ্গলত মান্ডি পুলিশ পোস্টের প্রধান গৌহর আহমেদসহ পাঁচ পুলিশ অফিসার আহত হন। পরে শেরপোরা, আছাবল আড্ডা, শ্রীনগর, ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে। পদ: প্রভাষক, শিক্ষা প্রশাসন বিভাগ, ২ জন। যোগ্যতা: গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব এডুকেশন  (সম্মান) এবং আইআরের শিক্ষা প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স অব এডুকেশন (এমএড)। প্রভাষক, শিক্ষাক্রম ও শিক্ষণ প্রযুক্তি বিভাগ ও শিক্ষা মূল্যায়ন ও গবেষণা বিভাগ, ২টি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ...

সাকিব-মোস্তাফিজ টি-টুয়েন্টির সেরা দশেই

স্পোর্টস ডেস্ক: আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষ দশেই অবস্থান করছেন বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ছয়ে অবস্থান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসান রয়েছেন নয় নম্বর অবস্থানে। বোলিং র‌্যাঙ্কিংয়ে ইমরান তাহিরকে সরিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানি  স্পিনার ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির নেমে গেছেন তিন নম্বরে। ...

ব্রেক্সিটের পরও বাংলাদেশের শূন্য শুল্কের সুবিধা

দৈনিক দেশজনতা ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশকে বিনা শুল্কে রপ্তানি করার বিশেষ সুবিধা অব্যাহত রাখবে ব্রিটেন। এ ব্যাপারে ব্রিটেন সরকার রোববার জানায়, ব্রেক্সিটের পরও ইইউয়ের করা চুক্তিটি অব্যাহত রাখা হবে। এই বিষয়ে ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, “আমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য ...

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের ২৪তলা ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ৭৯ জনের মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ওই দুজনের নাম প্রকাশ করেছে।যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন ব্রিটেন ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন- হুসনা বেগম (জন্ম ১৯৯৫) এবং রাবেয়া বেগম (জন্ম ১৯৫২)। এ দুজনের সম্পর্ক নিশ্চিত ...

গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর (বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পৌর এলাকার কেওয়া দক্ষিন খন্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্র্যটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। আহত রাসেল মিয়া (১৭) একই গ্রামের ...

উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ২জন

দৈনিক দেশজনতা/এন এইচ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত সামিউল ইসলাম লাল ও খায়রুল ইসলামের মারা গেছেন।মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলাম লাল (২৭) ও ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে খায়রুল ইসলাম শীতলের (৩০) মৃত্যু হয়। নিহত খায়রুল ইসলাম শীতল উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা শহিদুল ইসলাম ঠান্ডুর ছেলে ও সামিউল ...