১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

সদ্য সংবাদ

তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। জানা যায়,বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে আগ থেকেই অপেক্ষায় ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীরা। পরে তারেক ...

পুরস্কার পেলেন কনস্টেবল পারভেজ

নিজস্ব প্রতিবেদক : অসম সাহসিকতা ও মানসেবার জন্য পুরস্কার পেলেন আলোচিত পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়া। তাকে নগদ ১ লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরে পারভেজ মিয়ার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ছাড়া একটি বেসরকারি কোম্পানির পক্ষ থেকে তাকে একটি মোটরসাইকেলের দেওয়া হয়েছে। মহতী কাজের জন্য পারভেজ মিয়াকে ...

ভারতে বাস খাদে পড়ে ১৬ পূণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে প্রায় ৪ হাজার ৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত তীর্থস্থান অমরনাথে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ায় ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ১৯ জনকে চিকিৎসার জন্য বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে। জম্মুর রামবান জেলার নাচ নাল্লায় জাতীয় মহাসড়কে রোববার এ দুর্ঘটনা ঘটে। ...

গ্রহণযোগ্য নির্বাচন করতে পারব: সিইসি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করার বিষয়ে প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘সকল দল, বিদেশি যেসব প্রতিনিধিরা আছেন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারব।’ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে ২০১৪ সালের ৫ জানুয়ারির ...

বিজিবির পৃথক অভিযানে ইয়াবা সহ আটক ৩

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন ঘুমধুম ও মরিচ্যা বিজিবির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৯ শ ৬০ পিস ইয়াবা সহ ৩ পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ও শূক্রবার সকালে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৭৭ হাজার ৫শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধায় ঘুমধুম বিজিবির সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ...

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চলছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন। কাদের বলেন, বার বার শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত এখনও চলছে। তিনি বলেন, বিএনপির ...

স্ত্রীকে নির্যাতনে ক্রিকেটার সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  স্পোর্টস ডেস্ক: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ গঠনের (চার্জশিট) ধার্য দিনে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। রোববার আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ...

সৌদি জোটের ২০২২ কাতার বিশ্বকাপ বাতিলের দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ছয়টি আরব দেশ সৌদী আরব, ইয়েমেন, মরিটানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। উল্লেখ্য এই ছয়টি দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করেছিল। সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে। ছয়টি দেশ ...

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার স্টাফ রোডের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। অাজ রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে । ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বিষয়টি জানান। তিনি বলেন, সকালের দিকে পায়ে হেঁটে রেল লাইন অতিক্রম করছিলেন ওই যুবক। ‍এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ...

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০

অনলাইন ডেস্ক : সিরীয় রাজধানী দামেস্কের ইন তারমা শহরতলীতে একটি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শহরতলীটি মূলত বিদ্রোহীদের দখলে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবারের (১৪ জুলাই) এ বিমান হামলায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় ঘোউটা এলাকায় এ হামলা করা হয়েছে। ওই এলাকাটির কিছু অংশ সিরীয় সরকার ২০১৩ সাল থেকে ঘেরাও করে রেখেছে ...