১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৭

সদ্য সংবাদ

রাজধানীর গণপরিবহন ঢেলে সাজানো হবে: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নগরীতে চলাচলরত গণপরিবহন খাতকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।সোমবার দুপুরে রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে আয়োজিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে মেয়র এ কথা বলেন। মেয়র আনিসুল হক জানান, গত ৩১ মে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর সিটি করপোরেশনকে ঢাকার গণপরিবহন খাত ঢেলে সাজানোর দায়িত্ব ...

ভিসি প্যানেল নিয়োগ : ঢাবির সিনেট অধিবেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ সভা (অধিবেশন) স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাবির আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠনে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এছাড়া সিনেট অধিবেশন ডাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন ...

বরিশাল ও বরগুনার জেলা প্রশাসক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মামলায় ইউএনও গাজী তারিক সালমনকে নাজেহাল করা নিয়ে চলমান উত্তাপের মাঝে বরগুনা ও বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো। এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ...

ইউএনওকে হয়রানি: মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমনকে মামলাসহ হয়রানির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনের সময় তারিক সালমন পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে স্বাধীনতা ও ...

যুবলীগকে ৩০ হাজার ভোটকেন্দ্রের কর্মীবাহিনী তৈরির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্য সচিব নুর-ই-আলম চৌধুরী লিটন এমপি সারাদেশে ৩০ হাজারের বেশি ভোটকেন্দ্রে কর্মীবাহিনীর ব্যবস্থা করতে যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন । রোববার বিকেলে তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নুর-ই-আলম লিটন চৌধুরী নির্বাচনে নমিনেশন প্রসঙ্গে বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশের নেতাকর্মীদের ...

পশ্চিমবঙ্গে কারাগারে থাকা শিশুদের বেশিরভাগই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর ) কাছে দেওয়া এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। পশ্চিমবঙ্গের পুনর্বাসন প্রশাসন অধিদফতরের করা এই প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুসকে দেওয়া সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, ...

রাজধানীতে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুটি পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরা হলেন, মুনা আক্তার ইতি (৩০), রিয়াদ (২০) ও রানী বেগম (৪১)। রবিবার রাতে তাদের আটক করা হয়। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিভাগীয় ...

চাঁদপুরে সাবেক স্ত্রীকে গলাকেটে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে মিতু আক্তার (২২) নামে এক নারীকে তার সাবেক স্বামী গলাকেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কালোচো ইউনিয়নের বাজনাখাল চাঁনপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিতু ওই বাড়ির মৃত আবু তাহের বেপারীর মেয়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মিতুর মা রাবেয়া বেগম জানান, মিতু ...

আরো ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুচাপের প্রভাবে আগামী দুইদিন দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসময় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী ও দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে ...

প্রেসিডেন্ট বুহারি ৮০ দিন পর প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া ছেড়ে যাওয়ার ৮০ দিন পর প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে প্রথমবারের মতো দেখা গেছে । রোববার প্রকাশিত ছবিতে তাকে লন্ডনে বসে দলীয় নেতাদের সঙ্গে খাবার গ্রহণ এবং বৈঠক করতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট বুহারি  যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গত মে মাসে যান। লন্ডনে দলের গভর্নরদের সঙ্গে বৈঠককালে তাকে সুস্থ ও হাসিখুশি দেখা যায়। যুক্তরাজ্যে ...