নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন কর্মসংস্থান না থাকায় যুবকরা অপরাধে জড়াচ্ছে। মঙ্গলবার ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন । তিনি আরও বলেন, ‘আজ দেশ সরকারের সীমাহীন ব্যর্থতায় সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশি বিনিয়োগ ...
সদ্য সংবাদ
ভারতের ১৪তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শপথ নিয়েছেন। সংসদের সেন্ট্রাল হলে সোমবার স্থানীয় সময় বেলা ১২টা ১৫ মিনিটে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জে এস খেহার। দেশটির ১৪তম রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দ দায়িত্ব পালন করবেন। এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ রাজ্য সভার চেয়ারম্যান, লোক সভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের ...
খাগড়াছড়িতে আশ্রয় কেন্দ্রে ৪৩ পরিবার
নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে জেলার কয়েকশ পরিবার। পাহাড়ধসে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় খাগড়াছড়ি জেলা সদরের ১৯ পরিবারসহ দীঘিনালা ও মাটিরাঙ্গায় ঝুঁকিপূর্ন স্থান থেকে ৪৩ পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন। সেমাবার বিকেলে দীঘিনালা উপজেলা প্রশাসন উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের ১৫ পরিবারকে সরিয়ে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রশিদনগর ইসলামিয়া দাখিল মাদরাসা ...
তিনদিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: আজ শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। গত সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শফিউল আলম বলেন, সম্মেলনের উদ্দেশ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কর্তৃক সরকারের নীতি, ...
চৌগাছায় স্বাস্থ্য-কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ভোগান্তিতে রোগীরা
নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের রোগী বহনকারি এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় রোগী ও স্বজনরা চরমভাবে ভোগান্তিতে পড়েছে। স্বাস্থ্য-কমপ্লেক্সেটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আওরঙ্গজেব জানান, তেলের অভাবে হাসপাতালের এ্যাম্বুলেন্স প্রায় দুই মাস বন্ধ রয়েছে। স্থানীয় তেলপাম্প থেকে ৩ সাড়ে তিন লাখ টাকার তেল বাকিতে নিয়ে চালানো হয়েছে। এ বাকি টাকা না দেয়া পর্যন্ত এ্যাম্বুলেন্স চালানো বন্ধ থাকবে। এ দিকে ...
শ্রীলঙ্কায় ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: মরণকালের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর আক্রমণে শ্রীলঙ্কায় অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সহায়তাকারী সংস্থার আশঙ্কা, এই মশাবাহিত রোগটি আরো ছড়াতে পারে। খবর আল জাজিরার। শ্রীলঙ্কা রেডক্রস সোসাইটি সোমবার জানায়, তারা প্রায় এক লাখ ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছে এবং তাদের জরুরি সহায়তা বাড়াচ্ছে। এই অপ্রত্যাশিত ডেঙ্গুর আক্রমণ মোকাবেলায় জরুরি সহায়তা প্রদানের জন্য রেডক্রস তাদের বাজেট বাড়িয়ে ৩ লাখ মার্কিন ...
হয়রানিমূলক প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ বন্ধে আদালতের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: জনসম্মুখে হয়রানিমূলক প্র্যাঙ্ক ভিডিওর নির্মাণ বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি-এর চেয়ারম্যান, সচিব, পুলিশের আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানী নিয়ে বিচারপতি জুবায়ের ...
চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ : আইএমএফ
দৈনিক দেশজনতা ডেস্ক: চলতি বছরে (২০১৭ সাল) সম্ভাব্য বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সঠিক পথে রয়েছে। তবে মধ্যমেয়াদি কিছু সঙ্কট রয়েছে, যা মোকাবেলা করতে হবে। ‘আপডেট টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানিয়েছে ইন্টান্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। বিশ্ব অর্থনীতির পূর্বাভাস প্রতি তিনমাস পর পর হালনাগাদ করে প্রকাশ ...
পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু ২১ ঘণ্টা পর
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে ২১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে পুনরায় লঞ্চ চলচল শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়। এ নৌরুটে সর্বমোট ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয় এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে তীব্র ঢেউ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ ...
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ শুরু
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম মঙ্গলবার শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য সংগ্রহের কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা চার নির্বাচন কমিশনারকে নিয়ে ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ইসি জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর