নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে একটি চলন্ত ফেরিতে আগুন লেগে দু’জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ গোলাম মাওলার ইঞ্জিনে এ আগুন লাগে। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে চলন্ত ফেরির ইঞ্জিনে আগুন লাগে। আহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি ওই ফেরির টেন্ডল আবদুল মান্নান (৫০)। ...
সদ্য সংবাদ
ইরানের রকেট নিক্ষেপে নতুন মার্কিন অবরোধ
আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে ইরান স্যাটেলাইট বহনকারী রকেট পাঠানোর পরই আমেরিকার কড়া পদক্ষেপ। আমেরিকা ইরানের ৬টি কোম্পানির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে । বৃহস্পতিবার ইরানের জাতীয় সংবাদমাধ্যম ঘোষণা করেছিল, স্যাটেলাইটকে কক্ষপথে রাখতে সক্ষম রকেটের সফল উৎক্ষেপণের কথা। তারপরই আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের চিন্তার ভাঁজ বাড়ে কপালে। তারা মনে করছে এই ঘটনা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের বাড়ন্তেরই ...
আল-আকসার দ্বার উন্মুক্ত করা হলো
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে সব বয়সী ফিলিস্তিনি ঢুকতে পারছেন । স্থানীয় সময় শুক্রবার আল-আকসার প্রতিটি দ্বার ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় । গতকাল জুমার নামাজের কয়েক ঘণ্টা আগে ইসরায়েল আল-আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে। একই সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরে অবস্থিত মসজিদটিতে বন্ধ করে ...
হোটেল লা মেরিডিয়ানে ইউনূস সেন্টারের সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইউনূস সেন্টার সাভারে অনুমতি না পেয়ে রাজধানীর লা মেরিডিয়ানে সামাজিক ব্যবসা দিবসের সপ্তমবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫০ বিদেশিকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করেছে । শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৫০টি দেশের ২৫০ জনেরও বেশি বিদেশি অতিথি যোগ দেন। ইউনূস সেন্টারের আয়োজনে এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর সাভারের জিরাবোতে নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশ তার অনুমতি দেয়নি। ...
রোববার ঢাকায় আসছেন লিসা কার্টিস
নিজস্ব প্রতিবেদক: একদিনের সফরে বাংলাদেশ আসছেন মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস। রোববার (৩০ জুলাই) তার ঢাকায় আসার কথা রয়েছে । লিসা কার্টিস তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, পররাষ্ট্র সচিব এম. শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ...
ধনঞ্জয়কে নিয়ে ছবি চায় না পরিবার
বিনোদন ডেস্ক: হেতাল পারেখ হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ধনঞ্জয়ের পরিবার চায় না তাকে নিয়ে তৈরি বাংলা ছবি মুক্তি পাক। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামী প্রযোজনা অরিন্দম শীলের ছবি ধনঞ্জয়। ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ছবি ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা। ধনঞ্জয়ের ভাই ও বোন ইতোমধ্যেই প্রযোজনা সংস্থাকে একটি চিঠিতে তাদের আপত্তির কথা জানিয়েছেন । প্রযোজনা সংস্থা জানাচ্ছে যে, তারা ১১ আগস্টই ...
হজে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা নগরীতে হজ পালন করতে আসা এক বাংলাদেশির মৃত্যু হয়েছে । মক্কা হজ মিশনের হজ আইটি হেল্প ডেস্কের তথ্য অনুয়ায়ী, শুক্রবার সৌদি আরবের মক্কা মোকাররমায় নেত্রকোনা জেলার সদর উপজেলার খন্দকার এ আর ইউসুফ (৭৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিএম ০৯২৩২৫৩। দৈনিক দেশজনতা /এমএইচ
এজেন্সির গাফিলতিতে হজযাত্রা ‘অনিশ্চিত ১০৯ জনের
নিজস্ব প্রতিবেদক: তিন হজ এজেন্সির গাফিলতিতে ১০৯ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তাদের ছাড়াই শুক্রবার বিকেলে জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের দু’টি হজ ফ্লাইট। হজ কর্তৃপক্ষ বলছে, এজেন্সির মালিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের (শনিবার) মধ্যে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ...
গোটা আমেরিকা কিমের আঘাতের আওতায়
আন্তর্জাতিক ডেস্ক: নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই পরীক্ষা প্রমাণ করে গোটা আমেরিকা পিয়ংইয়ংয়ের হামলার আয়ত্ত্বের মধ্যে এলো তা এএফপি, বিবিসির থেকে পাওয়া তথ্যে যানা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার খবর দিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া ওই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি ৪৭ ...
ট্রাম্প টুইট করে চিফ অব স্টাফকে সরালেন
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তার চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন। ফলে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রেইন্স প্রাইবাস ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় অপসারিত হলেন । বিবিসি থেকে পাওয়া তথ্যে যানা যায় নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই রেইন্স প্রাইবাস চাপে ছিলেন । প্রাইবাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন। এ রকম অভিযোগ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর