নিজস্ব প্রতিবেদক: সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের সিঙ্গাট। ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দৈনিকদেশজনতা/এন এইচ
সদ্য সংবাদ
শিক্ষা প্রতিষ্ঠানের দালাল চক্রকে ধরিয়ে দিন : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো অধিদপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে কোথাও ঘুষ দেবেন না। দালাল চক্রের কথা শুনবেন না। কেউ এ ধরনের কাজ করলে তাকে ধরিয়ে দিন।বুধবার রাজধানীর শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এর শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে অধিদপ্তরের ই-ফাইলিং ও গণশুনানি কার্যক্রম উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। ঘুষ-দুর্নীতি করলে ...
৫৭ ধারায় মামলা গ্রহণে পুলিশ সদর দফতরের পরামর্শ লাগবে’
নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশ সদর দফতরের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে মন্তব্য প্রকাশের জের ধরে ৫৭ ধারায় দায়ের করা মামলায় নির্বিচারে গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।অভিযোগ উঠে, ৫৭ ধারা ...
বিক্ষোভের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দু’দিনের ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক লাঞ্ছনাকারী কর্মকর্তাদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয় দু’দিনের সব ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এসময় পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আজ দুপুরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এবং ক্যাম্পসের নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ...
মেডিকেল ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে । সচিবালয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। ...
ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন ১০ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার প্রতিবেদন আগামী ১০ সেপ্টেম্বর জমা দেয়ার নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম। আজ বুধবার এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও আদালতে প্রতিবেদন না আসায় নতুন করে দিন ঠিক করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ফরহাদ মজহারের পরিবারের ...
আইনজীবী সমিতির আইন মন্ত্রণালয়কে দুঃখ প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিলের রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে নিয়ে আইন মন্ত্রণালয় যেসব অবজ্ঞা ও উপেক্ষা প্রকাশ করেছে সে জন্য মন্ত্রণালয়কে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে। বুধবার সমিতির সভাপতি জয়নুল আবেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তৃতায় এই দাবি জানান। লিখিত বক্তব্যে ...
ইয়েমেনে কলেরায় মৃত্যুমুখে ২০ লাখ শিশু
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে কলেরার মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মহামারিতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে । তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে। দাতব্য সংস্থাটি সতর্ক করে জানায়, শিশুদের অধিকাংশই অপুষ্টির শিকার। তাছাড়া যে যুদ্ধ-বিধ্বস্ত পরিবেশে তারা বসবাস করছে তাতে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ...
কাশ্মিরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় লস্কর-ই-তৈয়বার এক শীর্ষস্থানীয় নেতাকে মঙ্গলবার দেশটির নিরাপত্তা বাহিনী হত্যা করেছে । কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার জানায়, নিহত ব্যক্তির নাম আবু দুজানা। তিনি শ্রীনগরের দক্ষিণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ সময় প্রাণ হারান তার এক সহযোগীও । এদিকে, আবু দুজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাশ্মিরের বিভিন্ন স্থানে শুরু হয় সহিংস বিক্ষোভ ...
নির্বাচনে সেনা মোতায়েনে কাদেরের ‘না’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নাগরিক সমাজের বেশিরভাগ সদস্যের সেনা মোতায়েনের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। ওবায়দুল কাদের বুধবার ঢাকার আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর