১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১১

সদ্য সংবাদ

এল ক্লাসিকোর জন্য ‘বিশেষ’ প্রস্তুতি রোনালদোর

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনা নেইমারের বিকল্প এখনো খোঁজে পায়নি। কাতালন ক্লাবটি দলবদলের শুরুতেই পরিকল্পনা নিয়ে মাঠে নামা সেই ভালো মানের একজন মিডফিল্ডারও খোঁজে পায়নি। বার্সেলোনা শিবিরে ব্যাপারটা নিয়ে তাই একটা অসস্তিকর পরিবেশ বিরাজ করছে। তবে সেই অসস্তির ভারটা ক্লাব কর্তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বার্সা কোচ-খেলোয়াড়দের মাঠের লড়াইয়ে এখন মনোযোগ দিতে হচ্ছে। ক্লাসিকো আগামীকাল রোববারই যে এল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি ...

২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার হ্নীলা কাস্টমস ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের হ্নীলার কাস্টমস ঘাট এলাকা দিয়ে ঢুকছে— এমন তথ্য ...

খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি খুলনা মহানগরী ও রূপসা উপজেলা থেকে ২২ কোটি টাকা মূল্যের দুই কেজি ২২৫ গ্রাম কোকেনসহ পাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে । শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হয়। র‌্যাব-৬ খুলনার সিনিয়র এডি জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির সিনিয়র এএসপি উৎপল কুমার রায় ও এএসপি মোর্শেদ অভিযান ...

বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী খায়রুল হক : মোস্তফা

নিজস্ব প্রতিবেদক: গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন ‘মুন সিনেমা হল নিয়ে মামলার রায় এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে প্রদত্ত রায়ের মাধ্যমেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছেন। দেশের বর্তমান গণতন্ত্রহীন অবস্থার জন্য খায়রুল হকই দায়ী।’ শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে প্রাজ্ঞ রাজনীতিক ও সাংবাদিক আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভা ...

রায়ের প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের হুমকির দুই দিনের মাথায় এই কর্মসূচি ঘোষণা করল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সরকারপন্থী আইনজীবীরা। তারা জানান, রায়ের প্রতিবাদে ...

যেকোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রবাসীকে প্রস্তুতির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরিস্থিতি অত্যন্ত তপ্ত হয়ে আছে। দু’দেশের মধ্যে এখন যে কথার লড়াই চলছে, তাতে বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন এই কথার লড়াই পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলবে। কিন্তু তাতে কোনও তরফেরই থামবার লক্ষণ নেই। এ অবস্থায় দেশবাসীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম চরম আতঙ্ক ...

নীলফামারীতে বন্যায় প্রাথমিকের পরীক্ষা স্থগিত

  নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। দফতরটি ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং আসা-যাওয়ার সমস্যা তৈরি হওয়ায় ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে। ...

বৃষ্টি থাকবে আরও দুইদিন

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিতে সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকে রাজধানীসহ সারাদেশে ঝরছে বৃষ্টি। এই বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, কয়েক বছর পর পর মুনসুন সক্রিয় হয়। এবারও মুনসুন সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে আগামী দুইদিন সারাদেশে বৃষ্টি ...

ভারতের গো-রক্ষায় বিপাকে কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় কৃষকরা কট্টর হিন্দুত্ববাদীদের ‘গো-রক্ষা’ নীতি মানতে গিয়ে বিপাকে পড়েছেন। ভারতীয় গণমাধ্যম দেশটির সরকারি সমীক্ষায় এবার তা উঠে এসেছে বলে খবর দিয়েছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এত দিন এই আশঙ্কার কথা বলছিল কৃষক সংগঠনগুলি। তাতে অর্থনীতিবিদরাও সায় দিচ্ছিলেন । এবার খোদ অর্থ মন্ত্রণালয় থেকেই সেই সতর্কবার্তা দেয়া হল। ভারতের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার যে আর্থিক সমীক্ষা ...

ভারতের হাসপাতালে ৩০ শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অনেকেই নবজাতক। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরই শিশুদের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তোলপাড়। যদিও, ঠিক কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে সে বিষয়ে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর এনডিটিভির। এ ঘটনা ...