১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

সদ্য সংবাদ

বিদেশে বসবাস করলেও প্রত্যেক প্রবাসীই দেশ নিয়ে ভাবেন

দৈনিক দেশজনতা ডেস্ক: বিদেশে বসবাস করলেও দেশের জন্যে প্রবাসীদের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রতিটি প্রবাসীই দেশের জন্যে ভাবেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আর্থসামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে।’ এ মন্তব্য করেছেন লন্ডনে সফররত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ হাসান আরিফ। মঙ্গলবার বিকেলে ইস্টলন্ডনের ব্লাকওয়াল ট্রেডিং এস্টেটের ইউনিট ফাইভের গ্রেন্ড রছিতে গ্রাজুয়েট ক্লাব ইউকে আয়োজিত ঈদ আনন্দ ...

গাইবান্ধায় অবাধে বালু উত্তোলন,ধসে যাচ্ছে আবাদি জমি

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিছু সংখ্যক অসাধু বালু ব্যবসায়ী ১শ’ ২০ ফুট মাটির নিচ থেকে মেশিনের সাহায্যে অবাধে বালু উত্তোলন করছেন। এতে এলাকার আবাদি জমিসহ বিভিন্ন স্থানের মাটি ধসে যাচ্ছে। এ বিষয়টি জানানোর পরও প্রশাসনের ভূমিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গ্রামের আব্দুর রহিম জানান, প্রতিদিন ৫০ জন শ্রমিক মেশিনের সাহায্যে মাটির নিচ থেকে বালু তোলার কাজ করেন। এতে তারা ...

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট আজ বুধবার থেকে শুরু হচ্ছে। সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ দেশের মাটিতে পা রাখতে পারেন প্রথম ফিরতি ফ্লাইটের হজযাত্রীরা। পুরো এক মাসব্যাপী ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফিরতি হজ ফ্লাইট বিজি-২০১১ মঙ্গলবার রাতেই হাজীদের আনতে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। ফ্লাইটটি সন্ধ্যা নাগাদ দেশে ল্যান্ড ...

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’য় আবারও অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের মাজার রোডের বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ‘জঙ্গি আস্তানা’য় আবারও অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার সকাল পৌনে ৯টায় এ অভিযান শুরু করে। অভিযানের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ভেতরে প্রবেশ করেছে। মঙ্গলবার রাতে আত্মঘাতী বিস্ফোরণে ভবনটিতে আগুন লেগে যায়। এ ছাড়া আলো স্বল্পতার করণে মধ্যরাতে অভিযান স্থগিত করে র‌্যাব। তবে সকালে ...

রূপা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চলন্ত বাসে ধর্ষণ শেষে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী রুপা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যখন এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে, সেইখান থেকে বিচারকার্য অত্যন্ত তড়িৎ গতিতে সম্পন্ন করার জন্য সরকারি প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ধর্ষকরা কত বেপরোয়া ও ...

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে

স্পোর্টস ডেস্ক: সফরকারী অস্ট্রলিয়া ২২৫/২ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করলো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়েন। দিনশেষে ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রানের অপরাজিত ছিলেন। অজি অধিনায়ক স্টিভেন স্মিথও নিজের উইকেট দেযার আগে অর্ধশতক পূর্ণ করেন। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ব্যক্তিগত ৫৮ ...

পালিয়ে আসা রোহিঙ্গাদের বালুখালিতে আশ্রয়

কক্সবাজার প্রতিনিধি:   মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের মুখে জীবন রক্ষায় যে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছেন, কক্সবাজারের উখিয়ার বালুখালিতে বনবিভাগের ৫০ একর জমিতে তাদের থাকার ব্যবস্থা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের ওই জমি বরাদ্দ দেয়া হয়। মাস ছয়েক আগে চূড়ান্ত হয়েছে। গত বছর আসা ...

রোহিঙ্গা ইস্যুতে ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান অত্যাচার-নির্যাতন বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পর এবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স। রয়সার্টের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাকু থেকে বাংলাদেশে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গা নির্যাতনের ঘটনাটিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। গত মাসে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর ...

সুচিকে এরদোগানের ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ও নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোগান গত সপ্তাহে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চলছে। মঙ্গলবার মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সান সুচিকে এরদোগান সরাসরি ফোন করেছেন। বার্তা সংস্থা এএফপি এবং রয়টরস প্রেসিডেন্টের মুখপাত্রদের উদ্ধৃত করে জানাচ্ছে, এরদোগান ফোনালাপে সুচির কাছে রোহিঙ্গা মুসলিমদের ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মিয়ানমারের নেত্রী সুচিকে বলেন, রোহিঙ্গা সঙ্কট ...

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য বিরাট বোঝা। আমরা শুধু মাত্র মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান। ...