১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সদ্য সংবাদ

ফরিদপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রী মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আলমগীর শেখের মেয়ে রিমি আক্তার (৭) এবং একই গ্রামের ইকলাস শেখের মেয়ে সিনথিয়া আক্তার (৭)। তারা উভয়ই আপন চাচাত বোন। রিমি ও সিনথিয়া ঘারুয়া ইউপির খামিনারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয় ...

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে মরক্কো, কানাডা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য খাবার, কাপড় ও ওষুধ পাঠিয়েছে মরক্কো। দেশটির রাষ্ট্রপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর বিমানে করে ত্রাণগুলো পাঠানো হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এছাড়া কানাডার পক্ষ থেকে দুই দশমিক ৫৫ মিলিয়ন ডলার ত্রাণ পাঠানো হয়েছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারেও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। এদিকে ভারতে আশ্রয় নেয়া ৪০ হাজার রোহিঙ্গাকে মোদির সরকারের বিতাড়নের ...

সু চি এখন অশান্তির নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পৈশাচিকতার তীব্র ঘৃণা প্রকাশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ। শনিবার দুপুর ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে জমায়েত হন ইমাম পরিষদের নেতাকর্মী। পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের  নেতারা বক্তৃতা করেন। বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন-নিপীড়ন চলছে। সব নির্যাতন-নিপীড়ন ছাড়িয়ে গেছে মিয়ানমার সরকার ও  সেখানকার উগ্র বৌদ্ধদের। গণহারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। ...

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই কিশোরী তার দাদীর সাথে বিলে ছাগল আনতে যায়। এ সময় তার দাদী তাকে ছাগলগুলো খুঁজে আনতে বলে চলে আসেন। এই সুযোগে পাটকেলঘাটার পুটিয়াখালী গ্রামের মুজিবর ...

প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। ...

রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে টেকনাফের সাবেক মেম্বার আটক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার ইসমাইল প্রকাশ ইসমাইলকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল তাকে আটক কর হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককের পর তাকে থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ...

রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে খালেদা জিয়ার চিঠি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত সংস্থা গঠনসহ পাঁচ দফা সুপারিশ সম্বলিত একটি চিঠি বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে পাঠিয়েছেন। ওই চিঠিতে একই সঙ্গে, এ গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে মিয়ানমার সরকারের ওপর সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ...

কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে ২ অনু্প্রবেশকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্ত রেখার ম্যাকিল সেক্টরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ম্যাকিল সেক্টরে একটি অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এ সময় গুলিতে দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তিনি জানান, নিহতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় ও ...

শরণার্থী গ্রহণে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম কাতারে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:     সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও সাধারণ বৌদ্ধ নাগরিকদের নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে গত তিন সপ্তাহে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ পরিসংখ্যান দিয়েছে। বাংলাদেশ সরকারি সূত্র মতে, এর আগে থেকে আরও ৪ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া ...

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক: টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা ...