১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

সদ্য সংবাদ

১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালের নতুন গেজেট অনুযায়ী ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড এলাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এতে সহস্রাধিকের মতো নিয়োগ প্রত্যাশী অংশ নেয়। সড়কে অবস্থান করে বিক্ষোভ করায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ ...

মিয়ানমারের প্রস্তাব আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সরকার যে প্রস্তাব দিয়েছে তা দেশটির ওপর আন্তর্জাতিক চাপ কমানোর একটি কৌশল বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিইইএসএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। পরারাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নিজেরা যাচাই বাছাই করে প্রত্যাবাসনের কথা বলছে। ১৯৯২ সালে বাংলাদেশ ও মিয়ানমারের ...

১৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ১৮টি মামলার আসামি ওবায়দুর রহমান ওরফে লিঙ্কন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার গজারিয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য মতে, ওবায়দুর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর থানায় ১৮টি মামলা রয়েছে। ওবায়দুর রহমান ...

ধর্ষক গুরমিতের আর্জি শুনতে রাজি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিবিআইয়ের বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জোড়া ধর্ষণে অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। তার সেই আর্জি গৃহীত হয়েছে বলে জানিয়েছে, দেশটির পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে এই মামলায় গুরমিতের যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই ধর্ষিতা। তাদের আইনজীবী জানিয়েছেন তাদের দু’জনের আবেদনও হাইকোর্ট গ্রহণ করেছে। ২৫ আগস্ট ...

বেদখল হওয়া ৩৮৪টি পুকুর পুনরুদ্ধারের নির্দেশ

 নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার ৩৮৪টি পুকুর-জলাশয় পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গাজীপুর জেলার অধীনে দখল হওয়া বা দখলের পাঁয়তারা চলছে এমন সব জলাশয়ের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।  আগামী ১ মাসের মধ্যে এসব পুকুর ও জলাশয়ের তালিকা গাজীপুরের ...

ট্রাম্পের সমালোচনা করায় ইএসপিএন এর সাংবাদিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় করায় জেমিলি হিল নামক এক নারী সাংবাদিককে সাময়িকভাবে বহিষ্কার করল মার্কিন স্পোর্টস চ্যানেল ইএসপিএন। খবর, ফক্স নিউজ। গত মাসে এক টুইটার বার্তার মাধ্যমে ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী’ বলায় চ্যানেলটির সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লংঘন হয়েছে বলে জানায় চ্যানেল কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের ১১ তারিখ হিল এক টুইটার বার্তায় ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ ডোনাল্ড ট্রাম্প নিজে একজন শ্বেতাঙ্গ ...

প্রথম বারের মতো বিশ্বকাপে আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল আইসল্যান্ড। সোমবার কোসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে তারা। ২০১৬ ইউরোতে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে চকম দিয়েছিল আইসল্যান্ড। একই দিন জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। নিজেদের ঘরে বিশ্বকাপের টিকিট পাওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল আইসল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হয়ে যেত ...

রাজশাহীতে মেয়রের নামে ছিনতাই মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। এ মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে থানায় মামলাটি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বাদী দুই লাখ ১০ হাজার টাকা ছিনতাই ...

শহীদ জেহাদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া জেহাদ দিবস উপলক্ষে রাজধানীতে অবস্থিত জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে আটক হন তারা। জেহাদ স্কয়ারে ফুল দিতে সকাল ৮ থেকে জড়ো হয় বিএনপি এবং ছাত্রদলের প্রায় ...

খালাফ হত্যা মামলার পুনঃশুনানি ১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর আজ মঙ্গলবার রায় হয়নি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ১৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এর আগে ২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে ...