নিজস্ব প্রতিবেদক: দেশে হার্ডওয়্যার শিল্পের বিকাশের জন্য ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আসর বসছে। যৌথভাবে এর আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার মিলনায়তনে এই মেলার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এক ...
সদ্য সংবাদ
সীমান্তবর্তী ভূগর্ভে পরমাণু বোমা মজুদ করছে পাকিস্তান: ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্তবর্তী এলাকার ভূগর্ভে পাকিস্তান পরমাণু বোমা মজুদ করছে বলে অভিযোগ করেছে ভারত। বুধবার প্রকাশিত খবরে এ দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র সাড়ে সাতশ’ কিলোমিটার দূরে ভূগর্ভে পাকিস্তান এ পরমাণু বোমা মজুদ করছে। খবরে দাবি করা হয়েছে, অমৃতসরের সাড়ে তিনশ কিলোমিটার দূরে মিলানওয়ালিতে এ সব পরমাণু অস্ত্র মজুদ করা হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ...
নাফ নদীর তীরে কাঁদছে রোহিঙ্গারা
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছবি তুলতে গিয়েছিলাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে শিশুদের কান্নার শব্দ শুনেছি। যা কর্ণকুহর থেকে কোনোভাবেই বের হচ্ছে না। নাফ নদীর পাড় ঘেঁষে লম্বাবিলের সরু পথ। যেখানে পানি আর পাখির শব্দ কানে আসার কথা, কিন্তু সেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে মগদের হাত থেকে জীবন নিয়ে বেঁচে ফেরা রোহিঙ্গা শিশুদের কান্না। সেখানের ...
আওয়ামী লীগের উপকমিটিতে ৪ ভিসি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির খসড়া তালিকায় নাম রয়েছে সরকারি চার বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মীজানুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান। এছাড়া, ৪৯ সদস্যের এই কমিটির খসড়া তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরো ১১ জন শিক্ষকের নাম রয়েছে। এখনও ...
কোরীয় উপদ্বীপে মার্কিন বোমারু বিমানের মহড়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনাপূর্ণ কোরীয় উপদ্বীপে বোমারু বিমান উড়িয়ে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্র এই সামরিক মহড়া চালায় বলে জানায় বিবিসি। মার্কিন বি-১বি যুদ্ধবিমানের সাথে আকাশে উড়ে দক্ষিণ কোরিয়ার দুটি এফ-১৫ কে ফাইটার জেট। দক্ষিণ কোরিয়ার জলসীমার মধ্যে এই সামরিক মহড়াটি চলে। দুই মিত্র দেশের এই সামরিক মহড়া ঠিক এমন সময় চালানো হলো যখন উত্তর কোরিয়ার পারমাণবিক ...
খালেদার জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় মালয়েশিয়া বিএনপি’র প্রতিবাদ
দেশজনতা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কুয়ালালামপুর দলীয় কার্যালয়ে মালয়েশিয়া বিএনপি’র উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপি (একাংশ) সভাপতি মোঃ শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরাফাত ...
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ কারাগারে শাহিন মোল্লা (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি মারা যায়। গত ২৫ সেপ্টেম্বর একটি চুরি মামলায় শাহিন মোল্লাকে জেলহাজতে পাঠায় আদালত। তার বাড়ি মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামে। তার বাবার নাম সত্তার মোল্লা। গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ ধরে শাহিন বেশ অসুস্থ ছিলেন। তাকে ...
মিয়ানমারে গণহত্যা তদন্তে নাগরিক কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা ও নির্যাতন চলছে তা তদন্তে বাংলাদেশে একটি নাগরিক কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে। আর সদস্য সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার ...
রিজার্ভ চুরির প্রতিবেদন ২৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম একে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে ...
টিম অস্ট্রেলিয়ার বাসে ভারতীয় সমর্থকদের হামলা
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ১-১ এ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নাররা। আর অজিদের এই জয় মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকেরা। গুয়াহাটির স্টেডিয়াম থেকে ম্যাচ শেষে টিম হোটেলে ফেরার সময় পথে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বহন করা টিম বাসে হামলা চালায় ভারতের সমর্থকরা। দলের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর