১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৬

সদ্য সংবাদ

গ্যাস শূণ্য রামপুরা-বনশ্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা-বনশ্রী আবাসিক এলাকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়। এরপর সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্তও এসব এলাকায় গ্যাসের দেখা মেলেনি। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে এখন ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহিনীরা। চুলা না জ্বলায় ...

গাইবান্দা স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার

গাইবান্দা প্রতিনিধি: নৌকাবাইচের মহড়া দেওয়ার সময় গাইবান্ধার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ হন এম এ লতিফ ও ফুল মিয়া নামে দুইজন। তাদের উদ্ধারে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হয়। সন্ধান পেতে দুই উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে মাইকিংও করা হয়। দুই দিন খোঁজাখুঁজির পর সোমবার ভোরে নদীতে সন্ধান মেলে দুজনের মরদেহ। এদের মধ্যে লতিফের মরদেহ বড়শিতে আটকানো অবস্থায় উদ্ধার ...

সীমান্তে ফের রোহিঙ্গাদের ঢল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার দেড় মাসের মতো পেরিয়ে গেলেও এখনো রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামছে না। মাঝে কয়েকদিন ধীরগতির পর আবার নতুন করে বাংলাদেশে অভিমুখে ঢল নেমেছে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের। সোমবার ভোর থেকে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। ভোর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারেরও মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এছাড়া বাংলাদেশে সীমান্তে ...

সোমালিয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার মোগাদিসু শহরের শারাফি হোটেলের ফটকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরও একটি বোমা হামলা হয়। দুই হামলায় অন্তত ৩০০ মানুষ হতাহত হয়। এর পর দফায় দফায় ...

মিয়ানমারকে দেয়া ঋণ সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারকে দেয়া ২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। উন্নয়নকাজে ঋণ সহায়তা স্থগিতের পাশাপাশি এর আগে দেশটিতে দেয়া অন্যান্য সহায়তাও পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পরবর্তী সুবিধা পেতে রাখাইন সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতির তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে রাখাইনের সহিংসতা বন্ধ করে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে ...

১০ উইকেটে হেরে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ১০ উইকেটে হারার পর কিইবা বলার থাকে একজন অধিনায়কের? তিনি তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কোনো ভাঙা খেলনা, ভাঙা বাঁশি খোঁজেন। যে বাঁশির বেসুরো সুরে দর্শক-শ্রোতাদের মন ভেজানোর চেষ্টা করবেন। মাশরাফি মুর্তজা সেই পথেই হাঁটলেন। সেই বাঁশি তার হাতে আগেই তুলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। এক অধিনায়ক রক্ষাকবচ হলেন আরেক অধিনায়কের। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকালেন। তাই ভূমিকার ...

দুই ক্রিকেটারের জীবন নষ্ট করেছেন কোহলি

স্পোর্টস ডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দলে জায়গা পাননি পরীক্ষিত সৈনিক অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না। এই দুই ক্রিকেটারই বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে। আর এর জন্য সরাসরি দলটির অধিনায়ক বিরাট কোহলির দিকেই আঙুল তুললেন অভিনেতা কমল রসিদ খান। সম্প্রটি কমল রসিদ খান এমন একটি টুইট করেছেন। যেখানে যুবরাজ-রায়নার ক্যারিয়ার ...

ট্রাম্পের নোংরা তথ্য দিলে কোটি ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের তথ্য চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন একজন পত্রিকা প্রকাশক। বিজ্ঞাপনটি ছাপা হয়েছে রোবাবর নামকরা মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে একদম পুরো এক পাতাজুড়ে। যারা ওয়াশিংটন পোষ্ট পড়েন তাদের অনেকেই সেটি নেড়েচেড়ে দেখছেন। বিজ্ঞাপনটিতে কোনো ছবি নেই। আছে বড় বড় অক্ষরে লেখা কিছু বার্তা। বিজ্ঞাপনদাতা মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারি ফ্লিন্ট। তিনি বলেছেন দেরি হওয়ার আগেই ...

সু চির কাছে এক প্রশ্নের জবাব চান রোহিঙ্গা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকেই সব কিছুর জন্য দায়ী করেছেন এক রোহিঙ্গা শরণার্থী। এক খোলা চিঠিতে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রো মাইয়ু আলী সু চিকে দায়ী করেছেন। ২৬ বছর বয়সী এই যুবক লেখক হতে চান। নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন প্রিয় পাঠাগার। কিন্তু সেনাদের দেয়া আগুনে সব হারিয়েছেন। এখন ঠাঁই পেয়েছেন কুতুপালংয়ের এক আশ্রয় ...

না খেয়ে কারাগারে নির্ঘুম রাত কাটালেন হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক: না ঘুমিয়ে না খেয়ে জেলে প্রথম রাত কাটালেন ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের দত্তককন্যা হানিপ্রীত ইনসান। ১০ দিন রিমান্ডে ছিলেন হানিপ্রীত। রিমান্ড শেষে শুক্রবারই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। খবর আনন্দবাজারের। বর্তমানে ‘পাপা কি পরি’ হানিপ্রীতের ঠিকানা আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তার ছায়াসঙ্গী সুখদীপ কউরকেও সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, একসময়ের সহযোগী ...