১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩১

সদ্য সংবাদ

কারাগারে রাম রহিমকে চাইছেন হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ধর্ষক ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিংয়ের পালিত ‘মেয়ে’ প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীত ইনসান কারাগারে একদম ভালো নেই বলে জানা গেছে। কারাগারের প্রথম দিন রাতে তিনি কিছুই খাননি। এমনকি নির্ঘুম কাটিয়েছেন সারা রাত। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হরিয়ানা রাজ্যের আম্বালা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন হানিপ্রীত। সঙ্গে রয়েছেন তার সহযোগী সুখদীপ কাউর। তাদের অন্য কারাবন্দিদের থেকে ...

রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার

দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, আশিয়ানভুক্ত দেশগুলো চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহযোগিতা ও প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গাদের বর্ণনায় যেসব নির্যাতন উঠে এসেছে তা বর্তমান সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে ...

রাতের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। রোববার আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমস বন্ধে আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ রায় দিল আদালত। একইসঙ্গে ব্লু  হোয়েল গেমসের সব লিংক ৬ মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আগে রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লবসহ তিন ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ১৯ শতাংশ লেনদেন কমে ৫০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫০২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৭ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন ...

মন্ত্রী ও সাবেক মেয়রের সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সমর্থক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। মন্ত্রী নুরুল ইসলামের অনুসারী সুভাষ মল্লিক দাবি করেন, ...

রাত ১০টা থেকে সকাল ৬টায় আবর্জনা অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার মধ্যে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ময়লা-আবর্জনা অপসারণে কাভার্ড ভ্যান ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। দৈনিক দেশজনতা /এমএইচ

প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ থাকবে তিনদিন

নিজস্ব প্রতিবেদক: মেরামত কাজের জন্য ২২ অক্টোবর থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল। যার ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। ফলে দেশে ইন্টারনেটে গতি ধীর হওয়ার আশঙ্কা রয়েছে। এখন বলা হচ্ছে ২২ অক্টোবর থেকে পরের তিনদিন এ ক্যাবল বন্ধ রাখা হবে। এ নিয়ে তৃতীয়বার মেরামতের সূচী পরিবর্তন করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল)। এর আগে প্রথম ২২ সেপ্টেম্বর থেকে মেরামত ...

বিশ্ব খাদ্য দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : অভিবাসন সমস্যা এখন বিশ্বব্যাপীই বাড়ছে । রাজনৈতিক অস্থিরতা, আবহাওয়া ও পরিবেশজনিত বিপর্যয়, অভাব, দরিদ্র সারা পৃথিবীতে মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে । কখনো বা এক দেশ থেকে আরেক দেশে। এসব অভিবাসনে প্রথম চাপটাই এসে পড়ে খাদ্যের ওপর। বিশ্ব খাদ্য দিবস আজ। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (FAO) উদ্যোগে দিবসটি পালিত হয় প্রতিবছর। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকীর ...

রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ায় ৬ দেশের প্রস্তাবনা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারে মুসলিম নির্যাতনের ঘটনা কেবল মানবাধিকার লংঘনই নয়, এটি একটি জাতি নিধনের ঘটনাও বটে। গতকাল সকালে রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠেয় ১৩৭তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় এ সংক্রান্ত এক জরুরি প্রস্তাবনা উত্থাপনকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ড. ফজলে রাব্বী মিয়া একথা বলেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৪-১৮ই অক্টোবর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের ...

প্রথমবারের মতো বিপিএলে মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খেলবেন লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় লিগ এক বছর স্থগিত হয়েছে। এই সুযোগ হাতছাড়া করেনি রংপুর রাইডার্স। মালিঙ্গাকে খেলার প্রস্তাব দেয় দলটি। না বলেনি লঙ্কান পেসারও। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন। বিপিএলে প্রথমবার হলেও বিদেশী লিগগুলোতে মালিঙ্গা নিয়মিত মুখ। আইপিএলে ...