স্পোর্টস ডেস্ক: গতবার বিসিবির পরিচলানা পর্ষদ ছিল ২৬ সদস্যের, এবার তা কমে হয়েছে ২৫ জন। ১৬৭ কাউন্সিলরের ভোটে এই ২৫ জন পরিচালক নির্বাচিত হবার কথা। কিন্তু পাপন প্যানেলের বিপক্ষে কোনো প্রতিপক্ষ না থাকায় বিসিবির নির্বাচন হচ্ছে পুরোপুরি একতরফা।২৫ জন পরিচালকের মধ্যে ২২জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার অপেক্ষায়। ২০১৭ সালের নির্বাচনে সাবের চৌধুরী সড়ে দাঁড়ালেও তিনি ভোটার ছিলেন।এবার তিনি ভোটারই হননি। ...
সদ্য সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪০ কি.মি. জুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গত দুদিনের টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দে পানি জমে থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইশরাজুল হক জানান, গত দুদিন যাবৎ প্রবল বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন ...
টানা বৃষ্টিতে জলাবদ্ধ বরিশাল নগরী
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বরিশাল নগরীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি এককার হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। একই দুর্ভোগ বিরাজ করছে বরিশাল জেলার বিভিন্ন উপজেলাসহ গোটা দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে। জোয়ারের পানিতে নদী-চর-জলাশয় ডুবে একাকার হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। বৈরি আবহাওয়ার কারণে বরিশালের জনজীবন স্থবির ...
বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ ছিল ওয়াটা কেমিক্যাল। ফলে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যে বড় ধরণের উত্থান ঘটেছে। আর ক্রেতাদের আগ্রহের শীর্ষে থাকায় বেশিরভাগ শেয়ার মালিকই ওয়াটা কেমিক্যালের শেয়ার বিক্রি করতে চাননি। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার তেমন হাতবদল হয়নি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৫ থেকে ১৯ অক্টোবর) ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩ লাখ টাকার। আর প্রতি কার্যদিবসে ...
রোহিঙ্গাসহ সকল সঙ্কট সমাধানে পরিবর্তন প্রয়োজন : দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রোহিঙ্গাসহ দেশে অন্যান্য যে সঙ্কট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে একটি পরিবর্তন দরকার। সে পরিবর্তনের নেতৃত্ব দিবে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা মাত্রই দেশের সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির তৃতীয় তলায় অনুষ্ঠিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট : বন্ধু রাষ্ট্রের ভূমিকা ...
আয়ারল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের খেলা পরিত্যক্ত
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। দুদিন ধরে বাংলাদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে কক্সবাজারেও। ফলে কাল শুক্রবার দুই দলের কেউই অনুশীলন করতে পারেনি। আর আজ শনিবার অব্যাহত বৃষ্টির কারণে বল মাঠে গড়াতেই পারেনি। ম্যাচ আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ...
বৃষ্টি নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা
নিজস্ব প্রতিবেদক: কার্তিকের শুরুতে গত দুইদিনের টানা বৃষ্টি ও হিমেল বাতাস দিনাজপুরের বিরামপুর এলাকায় শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তর জনপদের বিরামপুর এলাকায় শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি। তার সাথে ছিল মৌসুমি হিমেল বাতাস। টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা দেখা দেয়। শুক্রবার শহরে সাপ্তাহিক বন্ধের ...
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আসছেন কাল
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার ২৪ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে তিনি আসছেন বলে জানা গেছে। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার সফরের ২৪ ঘণ্টার মধ্যেই তার ঢাকা ছাড়ার ...
বিকেল পর্যন্ত টানা বৃষ্টি, রাতে কমতে পারে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে। তবে আশা করে হচ্ছে, রাতে বৃষ্টি কমতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাত রাত নাগাদ কমে আসবে। তবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান। গত দুই দিনের টানা ...
বাবরি মসজিদের মতো গুঁড়িয়ে দেয়া হবে তাজমহল
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বাবরি মসজিদের মতোই তাজমহলকেও ধ্বংস করা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খান। বিজেপি এমপি সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছিলেন, চুরি করা জমির উপর তাজমহল তৈরি হয়েছে। তারপরই এমন আশঙ্কা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের নেতা। তাজমহল নিয়ে গত কয়েক দিনে অনেক বিতর্ক হয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোমের তাজমহলকে বিশ্বাসঘাতকদের তৈরি ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর