১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪৬

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল রবিবার ২৪ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে তিনি আসছেন বলে জানা গেছে। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার সফরের ২৪ ঘণ্টার মধ্যেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ। সোমবার সকালে ঢাকাস্থ দিল্লি হাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি দেশে ফিরে যাবেন সুষমা স্বরাজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ