১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৮

সদ্য সংবাদ

সাবেক এমপি মসিউরের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত। এছাড়া তার ৭০ হাজার টাকা জরিমানা এবং ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মসিউর রহমানকে ...

না’গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও পুলিশ ওয়ার্ড শ্রমিকদলের এক কর্মীকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় পুলিশ ...

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পুটখালী মজিদবাড়ি বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়েবুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন— বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও ভবারবেড় গ্রামের রফিকুল গাজীর ছেলে ফয়সাল (২৭)। পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতেঅভিযান চালিয়ে সাইফুলের ...

সেতুর অভাবে ৩০ বছর ধরে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও  ৪নং লেহেম্বা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দুই ইউনিয়নের মাঝামাঝি এলাকায় কুলিক নদীর উপর ব্রিজ না থাকায় দীর্ঘ ৩০ বছর যাবত দুর্ভোগ পোহাচ্ছে দুই ইউনিয়নের ১০ গ্রামের দুই লাখ মানুষ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউৎনগর-ব্রহ্মপুর এলাকাকে কুলিক নদী দুই ভাগে বিভক্ত করেছে। স্থানীয় লোকজনের অসুবিধার কথা ভেবে এরশাদ সরকারের আমলে ...

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ অথবা কাল

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে তিনটায় একটি বিশেষ সভা আছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ পরীক্ষার ফল প্রকাশ না হলেও আগামীকাল ফল ...

ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান তাবরিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শহরের কমলাপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এক কর্মসূচি চলাকালে ...

ইমরানের মামলার প্রতিবেদন দাখিল ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নবী এ দিন ধার্য করেন। ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে ...

মগবাজার-মালিবাগ ফ্লাইওভার খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়া হচ্ছে রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ভিডিও কনফারেন্সের সময় মৌচাক অংশ থাকবেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও রাজনৈতিক নেতারা। উদ্বোধনের ...

ডুবতে থাকা নৌকা থেকে বেঁচে গেল ৩৫ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় ডুবতে থাকা নৌকা থেকে ৩৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার ভোর ৪টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে রোহিঙ্গা বোঝাই নৌকাটি। এ ঘটনায় উদ্ধার ৩৫ নারী, শিশু ও পুরুষকে স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এটি ছাড়াও রোহিঙ্গা বোঝাই আরো কয়েকটি নৌকা এসেছে বলে দাবি করেছেন উদ্ধারকৃতরা। স্থানীয়রা ...

ঝিনাইদহ কারাগারে হাজতির কাছ থেকে স্বর্ণেরবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কারাগারে আসামি ধ্রবত গায়েনের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, মামলায় আসামি ধ্রবত গায়েনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এছাড়া তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে। ঝিনাইদহ কারাগারে বন্দি আসামি ধ্রবত গায়েন মাদারীপুর জেলার রাজৈর থানার আড়ুয়াকান্দি গ্রামের সৃষ্টি ধরের ...