১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৫

সদ্য সংবাদ

কুড়িগ্রামে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার হাজীরহাট এলাকা থেকে ১৮৯ পিস ইয়াবাসহ জাহিদুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করে রৌমারী থানা পুলিশ।আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক জাহিদুল রৌমারী উপজেলার শান্তির চর গ্রামের খোরশেদ আলমের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক ...

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক মোল্লাকে (৩৮) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এ ঘটনা ঘটে।এসময় আহত হয় কমপক্ষে ৭ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে বিএনপি নেতা শামসুল হক মোল্লার ...

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানান। তিনি বলেন, আজ বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি ...

চারদিনের টেস্ট খেলতে অনাগ্রহী স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: চারদিনের টেস্ট খেলার ব্যপারে নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি মাসে অকল্যান্ডে অনুষ্ঠিত এক বোর্ড সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বহুল প্রতিক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পরিকল্পনা প্রকাশ করে। বর্তমানে টোয়েন্টি২০ ক্রিকেটের আকর্ষণে পাঁচদিনের টেস্ট অনেকটাই তার মর্যাদা হারাতে বসেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের অংশ হিসেবেই শীর্ষ নয়টি দেশের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপ প্রবর্তনের ...

টাকাসহ আটক ৭ ডিবি পুলিশ বরখাস্ত

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে সেনাবাহিনীর হাতে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ আটক হওয়া ডিবি পুলিশের ৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ৭ জনের মধ্যে ২ জন এসআই, ৩ জন এএসআই ও ২ জন কনেস্টেবল। তাদের বিরুদ্ধে পুলিশের সর্বোচ্চ ধারায় ব্যবস্থা নেয়া হচ্ছে। বরখাস্তকৃতরা হলেন, এসআই মনিরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই যথাক্রমে ...

নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি দুই মাস ধরে যে সংলাপ করেছে সেটি ছিলো লোক দেখানো। সংলাপে অংশ নেওয়া সবাই বলেছেন যে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন জাতি তাকিয়ে আছে ইসি কী করে?  কিন্তু ইসি কিছুই করতে পারবে ...

সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সু চিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের রাজধানী নেইপিদোতে স্থানীয় সময় সকাল ১০টায় সু চির সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকেই সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট ...

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন নুরুল ইসলাম (২০), আবু হোরায়রা (১৮) ও সাদ্দাম হোসেন (২০)। আহতদের সহকর্মী নাসিম উদ্দিন জানান, তাদের সবাই বাড়ি চাপাইনবাবগঞ্জ ...

স্বাধীনতা প্রশ্নে গণভোটের ফলাফল ‘স্থগিতের’ প্রস্তাব ইরাকি কুর্দিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি কুর্দিস্তান বুধবার তাদের স্বাধীনতা প্রশ্নে দেয়া গণভোটের ফলাফল স্থগিতের প্রস্তাব দিয়েছে। এ গণভোটকে কেন্দ্র করে বাগদাদের সঙ্গে তাদের টানাপোড়নের সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র। এদিকে ইরাক যেকোনো আলোচনা শুরুর পূর্বশর্তের অংশ হিসেবে গণভোটের ফলাফল বাতিলের আহবান জানিয়েছে। উল্লেখ্য, কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে দেয়া এ ভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। কুর্দিস্তানে গণভোটের পাল্টা পদক্ষেপে ইরাক সম্প্রতি ভূখণ্ডটির বিশাল এলাকা ...

সীমান্তে বিএসএফ’র হামলার শিকার ৩ বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: পাচারকারীর খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের হামলার শিকার ৩ যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর সাড়ে ৪টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এরপর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দুপুরে তাদেরকে থানায় সোর্পদ করে বিজিবি। আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার নীলগঞ্জ বেতরা মাইজকাপুর গ্রামের মতি মিয়ার ...