জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর এলাকা থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম জানান, ...
সদ্য সংবাদ
মাত্র ৭ হাজার ন্যাশনাল ভ্যারিফিকেশন কার্ড দিয়েছে মিয়ানমার
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে গত এক মাসে মাত্র সাত হাজারের বেশি লোককে ন্যাশনাল ভ্যারিফিকেশন কার্ড (এনভিসি) দিয়েছে দেশটির সরকার। গত ২৫ অক্টোবর রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান শুরু করে। এরপর নানা সমালোচনার মুখে গত ১ অক্টোবর ওই রাজ্যে যাচাই করে পরিচয়পত্র দেওয়া শুরু করে কর্তৃপক্ষ। মিয়ানমারের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রোববার ...
পোষ্য হিসেবে সন্তানদের বয়সসীমা শিথিল করেছে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক: পোষ্য হিসেবে সন্তানদের কানাডায় ইমিগ্রেশন অথবা স্পন্সরের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করেছে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। আগে ১৯ বছর বয়স পর্যন্ত অবিবাহিত সন্তানদের পোষ্য হিসেবে বিবেচনা করা হতো। সেটি বাড়িয়ে এখন ২২ বছর করা হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে। আমাজন ইমিগ্রেশন সার্ভিসেস এর প্রধান ও ইমিগ্রেশন কনসালট্যান্ট ওয়াজির হোসেন মুরাদ বলেন, ...
এক ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হবে জার্মানি কিংবা ফ্রান্সের মতো দেশ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া গত বৃহস্পতিবার তার শয়তান-২ বা আরএস-২৮ স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু অস্ত্রবাহী এ ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং একটি মাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো একটি দেশ ধ্বংস করে দিতে পারে। কত বড় দেশ নিশ্চিহ্ন হতে পারে তা পরিষ্কার করে বলা না হলেও বিভিন্ন সূত্রে এর আগে দাবি করা হয়েছে যে, ফ্রান্স ও জার্মানির আয়তন ...
আশ্বাস দিয়েও নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরের সময় আশ্বাস দিয়েও পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টায় চট্টগ্রামের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ফেনীতে আমাদের দলের চেয়ারপারসনের গাড়িবহরে হামলার সময় ট্রাফিক অনেক সহযোগিতা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করেছে। কিন্তু, ...
শাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে হাডার্সফিল্ডের বিপক্ষে ২-১ কাছে হারের পর সমালোচনার ঝড় ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বস হোসে মরিনহোকে ঘিরে। তবে সেই সমালোচনাকে বেশি দূর এগোতে দেননি তার শিষ্যরা। গতকাল টটেনহামের বিপক্ষে শাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অঁতনি মার্শিয়ালের একমাত্র গোলে জিতেছে স্বাগতিক দল। তবে শক্তিশালী টটেনহামের বিপক্ষে জয়টা অবশ্য সহজে পায়নি ম্যানইউ। ৮০ মিনিটে পর্যন্ত ...
কক্সবাজারে আসছেন খালেদা জিয়া, পথে পথে ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ কক্সবাজার আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাঁচ বছর পর কক্সবাজারে বিএনপি প্রধানের এ সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার তিনি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। আজ রোববার সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে খালেদা জিয়ার রওয়ানা হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ...
সেনাবাহিনীকে শি জিনপিংয়ের চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আরও আক্রমণাত্মক চেহারায় আত্মপ্রকাশ করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যে কোনও সময় যুদ্ধ বাধতে পারে সেনাবাহিনীকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। চীনের সরকারি টিভি চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, স্নায়ু টান টান করে সজাগ থাকতে হবে সেনাবাহিনীকে। দুনিয়াকে বুঝিয়ে দিতে হবে ২৩ লাখ সেনা নিয়ে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী সবচেয়ে ...
কাতালান নেতাদের নির্বাচনের সুযোগ দেবে স্পেন
আন্তর্জাতিক ডেস্ক: কাতালুনিয়ার রাজনৈতিক নেতারা চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবে স্পেন। শনিবার স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত শাসনভার কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে বলে জানিয়ে দেন। স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতালুনিয়ার সংসদ নির্বাচনে রাজ্যটির নেতা কার্লেস পুজেমন্ট অংশ নিতে ...
উন্নয়ন মেলা শুরু হচ্ছে রোববার
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন মেলা শুরু হচ্ছে কাল রোববার। প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীদের পণ্যের বাজার বাড়াতে ছয় দিনব্যাপী এ মেলা করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এ মেলা শুরু হবে, চলবে ৩ নভেম্বর পর্যন্ত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মেলার কথা জানান পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ১৯৯০ সালে ২৩টি সহযোগী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর