১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৬

সদ্য সংবাদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফ্রিডম পার্টির ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১১ জনের ২০ বছর করে কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৬ অক্টোবর একই আদালত এ দিন ধার্য করেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৯ সালের ১০ ...

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে মানিক(২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কান্তিভিটা সীমান্তের বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিন্টুর ছেলে মানিককে ভারতের হাটখোলা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। ওপার থেকে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে ধরা পড়েন তিনি। বিজিবি ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক ...

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে ছাত্রদল-যুবদল: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের গাড়িবহরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের দিয়ে হামলা চালিয়েছেন। আর সেই দোষ এখন আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক দফা হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এই ঘটনায় ক্ষমতাসীন দলের কর্মীরা জড়িত বলে দলটি ...

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। ...

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালীদের’ যখন আবারো গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া মানুষদের গ্রহণ করছি। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না বলে মন্তব্য করেছেন মিয়ানমারের অভিবাসন, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী থেইন সোয়ে। মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের এক বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী বলেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের ফিরিয়ে ...

কক্সবাজারের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং ত্রাণ বিতরণ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা দেয়। এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রাম পৌঁছান। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। ...

রাতে প্রোটিয়াদের মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রমে আগে কখনই টি-টুয়েন্টি ম্যাচ আয়োজিত হয়নি। সেনওয়েস পার্কের অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে সাকিব বাহিনী ঘোচাতে পারবে কিনা। আজ রোববার বাংলাদেশ সময় রাত দশটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকা সফরের সর্বশেষ ম্যাচ এটি। সফরের শুরু এবং বাকি অংশ ভাল না কাটলেও শেষটা ভাল হওয়া প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ ...

চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবি’র তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলি, বিষ্ফোরক ও জিহাদি বইসহ ‘নব্য জেএমবি’র সারওয়ার-তামীম গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার ভোর চারটার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সদর উপজেলার দেবীনগর এলাকার মোহাম্মদ জেনারুল, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রসুল বক্স এবং একই এলাকার ইসলাম। রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ.এম ...

সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ চিরতরে বন্ধ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের পথ চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বেহরুজ কামালবান্দি এ ঘোষণা দিয়েছেন। ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো শনিবার সন্ধ্যায় তেহরানে পৌঁছার পর এ ঘোষণা দিলেন তিনি। কামালবান্দি বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি যেমন পরমাণু সমঝোতার কোথাও ...

কক্সবাজারে আশ্রয়ে আছে ৮ লক্ষাধিক রোহিঙ্গা

দৈনিক দেশজনতা ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞের হাত থেকে বাঁচতে গত দু’মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে কক্সবাজারে আশ্রয়ে থাকা নতুন ও পুরনো রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। সংস্থাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে দু’লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়ে ছিল। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর কবল থেকে প্রাণে বাঁচতে সর্বমোট ৬ লাখ ...