১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৯

সদ্য সংবাদ

মুক্তিপণ আদায়ের সময় এএসআইসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় এক ব্যক্তিকে আটক করে মুক্তিপণ আদায়ের সময় পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। বুধবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও এর চালককেও আটক করে পুলিশ। আটক সহকারী উপপরিদর্শকের নাম মকবুল হোসেন। তিনি আশুলিয়ার শিল্প-পুলিশ-১ এ কর্মরত রয়েছেন। আর বাকি তিন ভুয়া ডিবি পুলিশের ...

ডিজিটাল ওয়ার্ল্ড’ এর উদ্বোধন ৬ ডিসেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ আগামী ৬-৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য বিষয় –‘আগামীর জন্য প্রস্তুত-রেডি ফর টুমরো’। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আমরা সকল স্টেকহোল্ডারদেরকে পলিসি সহায়তা এবং ...

আয়কর মেলায় রেকর্ড পরিমাণ আয়

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড পরিমাণ আয় দিয়ে শেষ হয়েছে এবারের আয়কর মেলা। সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলায় আয় হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ টাকা। গত বছরের আয় ছিল দুই হাজার ১২৯ কোটি ৬৭ লাখ টাকা। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের তথ্যানুসারে, এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি ...

ভিয়েতনামে টাইফুন ডামরির আঘাতে মৃতের সংখ্যা ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে প্রলয়ঙ্করী টাইফুন ডামরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অতি বর্ষণ-বন্যায় এখনও লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। গত শনিবার কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুন আঘাত হানে। দুর্যোগের পরপরই দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শুরু ...

আজ যারা পাচ্ছে কর বাহাদুর পরিবার পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: এই প্রথমবারের মতো করবাহাদুর পরিবারের নাম ঘোষণা করল এনবিআর। ৬২ জেলা থেকে তাদের বাছাই করে তালিকা করা হয়। মন্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মোট ৮৬ ‘করবাহাদুর পরিবার’ নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬ পরিবার। এগুলো হলো- খাজা তাজমহল পরিবার, এবিএম শফিউল আলমের পরিবার, লতিফুর রহমানের পরিবার, সৈয়দ হাসান ইমামের পরিবার, ...

শিক্ষকের বকুনীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের বকুনীতে অভিমানে আত্মহত্যা করেছে বাঁধন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী।সে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামের গোলাম নবীর ছেলে। প্রতিবেশী কাসেদ আলী জানান, বাঁধন এসএসসির টেষ্ট পরীক্ষায় নাম্বার কম পাওয়ার বিষয়ে জানতে চাই ওই স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও সহকারী শিক্ষক কোরবার আলী কাজীর কাছে। কিন্তু শিক্ষকরা তাকে উল্টো ধমক ...

এইচআইভিতে আক্রান্ত ৫৯ রোহিঙ্গা শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে নানা রোগ বিদ্যমান রয়েছে। এর মধ্যে এইচআইভি জীবানু বহন করছে অনেকে। এ পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত ৫৯ রোহিঙ্গা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসক রিসোর্স পারসন ডা: শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, গত ২৫ আগষ্ট থেকে ...

সৌদি আরবের নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে শনিবার মিসাইল ছোড়ার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দেশটিতে হুতি বিদ্রোহীদের দমনে দুই বছর ধরেই সৌদি আরব এবং তার আরব জোট বিমান হামলা চালিয়ে আসছিল। দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেবার ঘোষণা দেয় সৌদি জোট। আর এতে করে জাতিসংঘ ও রেডক্রসের মতো ...

চাঁপাইনবাবগঞ্জে চুরি থামছেই না সিসি ক্যামেরায়ও

নিজস্ব প্রতিবেদক: ইদানিং চুরির উপদ্রপ বেড়ে গেছে আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে। চুরি যেন থামছেই না। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শাহীবাগ এলাকায় ‘মনামিনা এগ্রো পার্ক’ কৃষি পণ্যসামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানে সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র প্রতিষ্ঠানটি থেকে কৃষিযন্ত্র, একটি কম্পিউটার মনিটরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। বিক্রয়কেন্দ্রটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকায় চোরচক্র ক্যামেরার ফুটেজও মুছে ফেলে। প্রতিষ্ঠানের মালিক মতিউর ...

বিপিএলে দুপুরে রংপুরের মুখোমুখি চিটাগং

স্পোর্টস ডেস্ক: সিলেট থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সিলেট পর্বটি শেষ হতে যাচ্ছে  আজ বুধবার। এদিন দুটি ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স ও মিসবাহ-উল-হকের চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ম্যাঠে গড়াবে বেলা ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে টানা তিন জয় পাওয়া সিলেট সিক্সার্স ...